News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীমন্তপুর আইসিপির উন্নতীকরণে গেট নির্মাণেবিজিবির বাধা, থমকে কাজ
Image

শ্রীমন্তপুর আইসিপির উন্নতীকরণে গেট নির্মাণেবিজিবির বাধা, থমকে কাজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র আপত্তিতে ত্রিপুরার ইন্টিগ্রেটেড চেক পোস্ট-এ গেট নির্মাণের কাজ বাধাপ্রাপ্ত হয়েছে৷ জিরো লাইন সহ তিনটি গেট নির্মাণ কাজ থমকে রয়েছে৷ ফলে, ত্রিপুরার সিপাহুজলা জেলার সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুরে ইন্টিগ্রেটেড চেক পোস্ট চালু হওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে৷


বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে শ্রীমন্তপুর চেকপোস্ট পরিচালনায় ল্যান্ডপোর্ট অব অথরিটিকে (এলপিএ) দায়িত্ব দিয়েছে ত্রিপুরা সরকার৷ সে-মোতাবেক স্থলবন্দর আধুনিকীকরণ এবং সুরক্ষার প্রশ্ণে তিনটি গেট এবং কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ত্রিপুরা সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল এলপিএ৷ কিন্তু কাঁটাতারের বেড়া নির্মাণ সম্ভব হলেও জিরো লাইন সহ গেট নির্মাণে আপত্তি জানায় বিজিবি৷


শ্রীমন্তপুরে আইসিপি উন্নতীকরণে এবং পরিচালনায় ত্রিপুরা সরকারকে প্রয়োজনীয় অর্থের মঞ্জুরি দেওয়া হয়েছে৷ ত্রিপুরা সরকারের নির্দেশে শিল্পোদ্যোগ নিগম শ্রীমন্তপুরে পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করে দেয়৷ স্থলবন্দর আধুনিকীকরণের কাজ দ্রুতগতিতে চলেছে ঠিকই, কিন্তু জিরো লাইনে গেট নির্মাণ করা সম্ভব হচ্ছে না৷
এ-বিষয়ে শিল্পোদ্যোগ নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায় বলেন, শ্রীমন্তপুর আইসিপি-র উন্নতীকরণে যাবতীয় কাজ সমাপ্ত হয়ে গেছে৷ কাঁটাতারের বেড়াও নির্মাণ হয়েছে৷ কিন্তু, গেট নির্মাণ করা যাচ্ছে না৷ তাঁর কথায়, বিজিবি-র আপত্তিতে জিরো লাইন সহ তিনটি গেট নির্মাণে বাধাপ্রাপ্ত হচ্ছে৷ বিজিবি-র এই আপত্তির বিষয়ে বিএসএফ-এর মাধ্যমে ত্রিপুরা সরকারকে জানিয়েছে৷


টিঙ্কুবাবু বলেন, বিষয়টি ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনের দৃষ্টিতে নেওয়া হয়েছে৷ দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সমস্যার সমাধান সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷ তাঁর কথায়, সোনামুড়ায় জেটি নির্মাণের কাজ প্রায় সমাপ্ত হতে চলেছে৷ ফলে খুব শীঘ্রই নদীপথে বাংলাদেশ থেকে পণ্য আমদানি করা সম্ভব হবে৷ তাতে শ্রীমন্তপুর আইসিপি-র কদর আরও বেড়ে যাবে৷ তাঁর দাবি, শ্রীমন্তপুর আইসিপি পুরোমাত্রায় চালু হলে বাণিজ্যিক দিক দিয়ে ভারত-বাংলা উভয় দেশ উপকৃত হবে৷
এদিকে, আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার কিরীটি চাকমা শ্রীমন্তপুর আইসিপি-র উন্নতীকরণে গেট নির্মাণে বিজিবি-র বাধা দেওয়ার বিষয়ে অবগত বলে জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top