News Flash

  • Home
  • Uncategorized
  • জয়নগরে চিকিৎসকের বাড়িতে চুরি, কয়েক ঘন্টাতেই বামাল চোর গ্রেপ্তার
Image

জয়নগরে চিকিৎসকের বাড়িতে চুরি, কয়েক ঘন্টাতেই বামাল চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার জয়নগরে এক চিকিৎসকের বাড়ি থেকে চুরির ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই বামাল চোরকে পাকড়াও করতে সক্ষম হলো বটতলা আউট পোস্ট এর পুলিশ৷ সংবাদ সূত্রে জানা গেছে, সোমবার রাতে জয়নগর এলাকার চিকিৎসক মৌসুমী দাস এর বাড়ির নিচতলার ঘরের দরজার তালা ভেঙ্গে চোরের দল ইনভাটার, ব্যাটারি সহ অন্যান্য বেশকিছু সামগ্রী চুরি করে নিয়ে যায়৷

মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে চিকিৎসক মৌসুমী দাসের৷ সঙ্গে সঙ্গে বিষয়টি বটতলা আউটপোষ্টের পুলিশকে জানানো হয়৷ খবর পেয়ে বটতলা পুলিশ ঘটনাস্থলে যায়৷ শুরু হয় ঘটনার তদন্ত৷ তদন্তে নেমে বটতলা আউটপোস্ট পুলিশ রাজনগর এলাকা থেকে রাকেশ মিয়া নামে এক কুখ্যাত চোরকে পাকড়াও করে৷ তার হেফাজত থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷

পুলিশ জানিয়েছে রাকেশ মিয়া নামে উল্টো আরো বেশ কয়েকটি চুরির ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে৷ উল্লেখ্য, আগরতলা শহর ও শহরতলীর এলাকায় চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷ ফলে রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে সংশয় বেড়ে চলেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top