News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে নাশকতার আগুনে পুড়ল পোল্ট্রি ফার্ম
Image

উদয়পুরে নাশকতার আগুনে পুড়ল পোল্ট্রি ফার্ম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ গোমতী জেলার রাজনগর এলাকায় গতকাল রাতে একটি পোল্ট্রি ও শুকরের ফার্মে অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে৷ তাতে ফার্মটি পুরোপুরি পুড়ে ছারখার হয়ে গেছে৷ ফার্মের মালিক অভিযোগ করেছেন এটি একটি নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা৷


অগ্ণিকাণ্ডের ফলে ফার্মের মালিক পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন৷ অগ্ণিকাণ্ডের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ফার্মটি পরিদর্শন করেছেন৷ ক্ষতিগ্রস্ত মালিককে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠেছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়েক বছর আগে ওই এলাকায় ঘনঘন নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত হতো৷ গত কয়েক বেশ বছর ধরে অবশ্য এ ধরনের নাশকতামূলক ঘটনা ওই এলাকায় সংঘটিত হয়নি৷ অগ্ণিকাণ্ডের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠেছে৷ স্থানীয় থানায় এ ব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top