শিমলা, ৭ জুলাই (হি.স.): আবারও ভূমিকম্পের আতঙ্ক! ফের ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের কিন্নর জেলা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.২। সোমবার গভীর রাতে ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে ওঠে কিন্নর জেলা। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি|
হিমাচল প্রদেশ আবহাওয়া দফতরের অধিকর্তা মনমোহন সিং জানিয়েছেন, সোমবার গভীর রাত ১.০৩ মিনিট নাগাদ ৩.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের কিন্নর জেলা। ভূমিকম্পের উৎসস্থল ছিল কিন্নরের উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠের ৭ কিলোমিটার গভীরে। মৃদু ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি| তবে, ভূমিকম্পের জেরে হিমাচল প্রদেশের কিন্নর জেলা জুড়েই আতঙ্ক তৈরি হয়|


















