News Flash

  • Home
  • Uncategorized
  • জামিয়া হিংসা তদন্ত মামলার শুনানি পিছিয়ে দিল আদালত
Image

জামিয়া হিংসা তদন্ত মামলার শুনানি পিছিয়ে দিল আদালত

নয়াদিল্লি, ৬ জুলাই (হি. স.): জামিয়া হিংসার তদন্তের দাবিতে দায়ের করা পিটিশনের শুনানির নির্ঘণ্ট পিছিয়ে দিল দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি ডি এন প্যাটেলের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ভিডিও পিটিশন শোনার পর এই ঘটনার সঙ্গে জড়িত সব পক্ষকে নিজেদের বয়ান নথিভুক্ত করতে বলেছে। যার ভিত্তিতে পরবর্তী সময় আদালত ফের শুনানি করবে। ১৩ জুলাই এই মামলার ফের শুনানি হবে।

এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে বলেন, এক পিটিশনকারীর জবাবি হলফনামায় কয়েকটি অংশে গভীর আপত্তি রয়েছে। তার মতে ওই পিটিশনের কয়েকটি অংশে বলা হয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পড়ুয়াদেরকে লাঠিপেটা করা হয়েছে। এর সত্যতা কোথায়। পিটিশনকারী নিজেই পুলিশকে সম্পত্তি ধ্বংস করার জন্য অভিযুক্ত করেছে। যে পিটিশনটা দায়ের করা হয়েছে তা কাণ্ডজ্ঞানহীন ছাড়া আর কিছুই নয়। সলিসিটর জেনারেল আদালতকে আরও বলেন, সার্বজনীক স্থলে ভাষণ দেওয়ার সময় এ রকম কথা বলতে খুব ভালো লাগে।কিন্তু সাংবিধানিক আদালতে এরকম দাবিকে মান্যতা দেওয়া উচিত নয়। দায়িত্বজ্ঞানহীনভাবে চলার একটা রেওয়াজ বর্তমানে শুরু হয়েছে। বিষয়টি আদালতের উচিত গুরুত্বসহকারে বিবেচনা করা। এরকম ধরনের পিটিশনের জন্য ২২৬ নম্বর ধারা কার্যকর করা উচিত নয়।আদালত সলিসিটর জেনারেল এর কথায় সহমত পোষণ করেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top