News Flash

  • Home
  • Uncategorized
  • সুশান্ত সিং আত্মহত্যা-কাণ্ডে বান্দ্রা থানায় জিজ্ঞাসাবাদ সঞ্জয়লীলা বনশালিকে
Image

সুশান্ত সিং আত্মহত্যা-কাণ্ডে বান্দ্রা থানায় জিজ্ঞাসাবাদ সঞ্জয়লীলা বনশালিকে

মুম্বই, ৬ জুলাই (হি. স.) : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা-কাণ্ডে এবার বয়ান রেকড করতে বান্দ্রা থানায় হাজির হল সঞ্জয়লীলা বনশালি। সোমবার বেলার দিকে মুখে মাস্ক পরে বান্দ্রা থানায় হাজির হয়েছেন এই প্রযোজক-পরিচালক ।

রামলীলা ছবিতে প্রথমে সুশান্ত সিং রাজপুতকে প্রস্তাব দিয়েছিলেন সঞ্জয় লীলা বনশালি। কিন্তু সে সময় যশরাজের সঙ্গে চুক্তি থাকায়,  সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন প্রয়াত অভিনেতা। সেখান থেকেই নাকি সুশান্তের জীবনে অবসাদের প্রবেশ। সূত্রের খবর,  প্রয়াত অভিনেতা সঞ্জয়লীলা বনশালিকে বলেছিলেন, আপনি আদিত্য চোপড়াকে বলে দেখতে পারেন। উনি এনওসি দিলে আমি শ্যুটিং করবো। এরপর নাকি সঞ্জয় লীলা বনশালি আদিত্য চোপড়ার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন যশরাজ-কর্ণধার। এই সূত্রের খবর কতটা সত্যি, সে ব্যাপারে খোঁজখবর নিতেই বনশালিকে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি তিনটি ছবির জন্য সুশান্ত সিংয়ের কাছে প্রস্তাব দিয়েছিল বনশালি ফিল্মস। কিন্তু পরে পাকা কথা হয়নি, কেন? এবিষয়ে  তাঁর বয়ান রেকর্ড করা হবে। এখনও পর্যন্ত এই তদন্তে ২৮ জনের বয়ান রেকর্ড হয়েছে। যাঁদের মধ্যে যশরাজের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা এবং সুশান্ত সিংয়ের বান্ধবী রিয়া চক্রবর্তী আছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top