News Flash

  • Home
  • Uncategorized
  • কানপুর এনকাউন্টার : বিকাশ দুবের উপর পুরস্কারমূল্য ২.৫ লক্ষ টাকা
Image

কানপুর এনকাউন্টার : বিকাশ দুবের উপর পুরস্কারমূল্য ২.৫ লক্ষ টাকা

কানপুর, ৬ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের কানপুরে ৮ জন পুলিশ কর্মী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত কুখ্যাত অপরাধী হিস্ট্রি শিটার বিবেক দুবে-র উপর পুরস্কারমূল্য বাড়িয়ে দিল উত্তর প্রদেশ পুলিশ। কুখ্যাত অপরাধী বিবেক দুবে সম্পর্কে তথ্যপ্রদানকারীর পুরস্কারমূল্য ২.৫ লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার উত্তর প্রদেশ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ-এর দফতর থেকে জানানো হয়েছে, হিস্ট্রি শিটার বিবেক দুবে সম্পর্কে কেউ যদি তথ্য প্রদান করেন, তাঁকে ২.৫ লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করা হবে।

বৃহস্পতিবার গভীর রাত থেকে সোমবার সকাল, এখনও নিখোঁজ বিবেক। বৃহস্পতিবার রাতে কানপুরের বিকারু গ্রামে পুলিশের সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই একেবারে বেপাত্তা বিকাশ ও তার দলবল। ওই ঘটনায় এক ডেপুটি পুলিশ সুপার, তিন সাব-ইনস্পেক্টর, চার কনস্টেবল-সহ আট পুলিশকর্মীকে ঠান্ডা মাথায় খুনের অভিযোগ রয়েছে বিকাশের বিরুদ্ধে। বিকাশকে পাকড়াও করতে নামানো হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স। অভিযান চালাচ্ছে ২৫টিরও বেশি পুলিশের দল। ইতিমধ্যেই একশোরও বেশি জায়গা তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েছে পুলিশ। উত্তরপ্রদেশ জুড়ে তল্লাশি তো চলছেই, বিকাশের খোঁজে নেপাল সীমান্তেও পৌঁছে গিয়েছে পুলিশ। অভিযান চালানো হচ্ছে অন্য রাজ্যের সীমান্তবর্তী এলাকাতেও। ঘেঁটে দেখা হয়েছে পাঁচশোরও বেশি মোবাইলের তথ্য। অবশেষে ১ লক্ষ থেকে বাড়িয়ে বিকাশের সম্পর্কে তথ্যপ্রদানকারীর পুরস্কারমূল্য ২.৫ লক্ষ টাকা করা হয়েছে। বিকাশের বিরুদ্ধে ৬০টিরও বেশি অপরাধমূলক মামলা ঝুলছে। খুন, অপহরণ, দাঙ্গা বাধানো— সবেতেই জড়িয়েছে তার নাম।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top