News Flash

  • Home
  • Uncategorized
  • বুধবার শুরু হচ্ছে করোনা পরবর্তী প্রথম ক্রিকেট ম্যাচ
Image

বুধবার শুরু হচ্ছে করোনা পরবর্তী প্রথম ক্রিকেট ম্যাচ

নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): বুধবার ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের হাত ধরে শুরু হচ্ছে করোনা পরবর্তী প্রথম ক্রিকেট ম্যাচ । দর্শক শূন্য ওই ম্যাচে মাঠে দর্শকের অনুভব দিতে বিশেষ ব্যাবস্থা । প্রযুক্তির ব্যবহার করে গ্যালারিতে থাকবে কৃত্রিম উল্লাসের আওয়াজ।ব্যাটসম্যান চার কিংবা ছক্কা হাঁকালে অথবা বোলার উইকেট নিলে গ্যালারি থেকে ভেসে আসবে উল্লাসের শব্দ।

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বেশ কিছুদিন আগেই ইংল্যান্ড পৌঁছেছেন জ্যাসন হোল্ডাররা। সেখানে কোয়ারেন্টাইনে থাকার পরই প্র্যাকটিস শুরু করেন তাঁরা। বুধবারই প্রথম টেস্টে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড দুই দল। ফাঁকা স্টেডিয়ামেও অবশ্য দর্শকাসনে থাকছে বিশেষ চমক। এই ‘ঐতিহাসিক’ ম্যাচে সাউদাম্পটনের স্টেডিয়ামের দর্শকাসন যাতে একেবারে ম্যাড়ম্যাড়ে না দেখলে লাগে, তার জন্য ব্যাটসম্যান চার কিংবা ছক্কা হাঁকালে অথবা বোলার উইকেট নিলে গ্যালারি থেকে ভেসে আসবে উল্লাসের শব্দ। বেজে উঠবে মিউজিক। মাঠের পরিবেশ যাতে আগেই মতোই স্বাভাবিক মনে হয়, সে জন্যই এই উদ্যোগ। শোনা যাচ্ছে, আয়োজকদের এমন প্রস্তাবে আপত্তিও জানাননি ক্রিকেটাররা। তবে শুধু মাঠেই নয়, কৃত্রিমভাবে তৈরি দর্শকদের এই উচ্ছ্বাসের আওয়াজ টিভিতে চোখ রেখেও শুনতে পাবেন ক্রিকেটপ্রেমীরা।

উল্লেখ্য, প্রযুক্তির ব্যবহার করে গ্যালারিতে এভাবেই কৃত্রিম উল্লাসের আওয়াজ ব্যবহার করা হচ্ছে ফুটবল মাঠে। লা লিগা এবং প্রিমিয়ার লিগের ম্যাচ ছোটপর্দায় দেখলেও কানে আসছে সেই শব্দ। এবার ক্রিকেটেও কৃত্রিমভাবে পূরণ করা হবে দর্শকদের অভাব। ফাঁকা গ্যালারি, থুতু ছাড়া বোলিং, কোভিড পরিবর্ত ইত্যাদি একাধিক নয়া নিয়ম নিয়ে করোনা পরবর্তী যুগে ক্রিকেটের চেহারাটা দেখতে মরিয়া বিশ্ব।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top