News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ঝুঁকিপূর্ণ দক্ষিণ কচুছড়ায় খাবারের তীব্র অভাব, পথ অবরোধ
Image

করোনা ঝুঁকিপূর্ণ দক্ষিণ কচুছড়ায় খাবারের তীব্র অভাব, পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ করোনা ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্ণিত সালেমা ব্লকের দক্ষিণ কচুছড়া এলাকার বাসিন্দারা আজ শনিবার খাবারের দাবিতে পথ অবরোধ করেছেন৷ খবর পেয়ে প্রশাসনিক আধিকারিক-রা অবরোধস্থলে ছুটে যান এবং খাবার সরবরাহের বন্দোবস্তের আশ্বাস দেওয়ার ভিত্তিতে স্থানীয় জনগণ অবরোধ প্রত্যাহার করে নেন৷ 



ধলাই জেলায় কমলপুর মহকুমায় দক্ষিণ কচুছড়া এলাকায় করোনা ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল৷ ইতিমধ্যেই সময়সীমা অতিক্রান্ত হলেও পুনরায় মেয়াদ বাড়ানো হয়েছে৷ করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় সরকারি খাদ্য সরবরাহ-র নির্দেশ রয়েছে৷ কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী৷ খাবারের অভাবে তারা ভুগছেন বলেও দাবি করেছেন৷ ফলে, খাদ্য ও পানীয় জলের দাবিতে শনিবার সকাল থেকে সালেমা ব্লকের সাউথ কচুর ছড়া গ্রামের জনগণ পথ অবরোধের শামিল হন৷



অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরোধস্থলে ছুটে যান৷ তাদের অভিযোগ সম্পর্কে প্রশাসনের কর্মকর্তারা অবগত হন৷ এই সমস্যা সমাধানের জন্য প্রশাসনের তরফে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন আধিকারিক-রা৷ সেই আশ্বাসের ভিত্তিতে আপাতত দক্ষিণ কচুছড়া গ্রামের দেববর্মা পাড়ার লোকজনরা অবরোধ প্রত্যাহার করে নেন৷ চাহিদা অনুযায়ী করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় চাল-ডাল সহ অন্যান্য সামগ্রী সরবরাহ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ 



এদিকে, স্থানীয় জনগণের আরও অভিযোগ, সরকারের তরফে যে পরিমাণ চাল, ডাল, সবজি করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় সরবরাহ করা হয়েছে তা চাহিদার তুলনায় খুবই কম৷ ফলে, তাদের মাঝেমধ্যেই অভুক্ত থাকতে হচ্ছে৷ অবরোধের পেছনে তা অন্যতম কারণ বলে দাবি করেছেন তারা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top