News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার সংক্রমণ প্রতিরোধে সম্পূর্ণ লকডাউন রাজ্যে
Image

করোনার সংক্রমণ প্রতিরোধে সম্পূর্ণ লকডাউন রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ করোনা-র সংক্রমণ প্রতিরোধে আগামীকাল ত্রিপুরায় সম্পূর্ণ লকডাউন-র সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ ৫ জুলাই রবিবার সকাল ৫টা থেকে ৬ জুলাই সকাল ৫টা পর্যন্ত সমগ্র রাজ্য সম্পূর্ণ লকডাউন থাকবে৷ লকডাউন চলাকালীন সময়ে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ ওই নিয়ম উল্লঙ্ঘনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ত্রিপুরা প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে৷



সরকারি নির্দেশিকা মোতাবেক, জরুরী প্রয়োজন ছাড়া মানুষের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে৷ সমস্ত ব্যবসা-বাণিজ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প তার মধ্যে একমাত্র ক্রম চলমান প্রক্রিয়া ছাড়া, দোকানপাট, মুদির দোকান, সজি, মাছ মাংসের দোকান, সাপ্তাহিক বাজার বন্ধ থাকবে৷ তবে, শুধুমাত্র দুধ, শিশুখাদ্য ও ঔষধ বিক্রয় করা যাবে৷ আগামীকাল আন্ত:রাজ্য ও আন্তঃজেলা পরিবহন পরিষেবা বন্ধ থাকবে৷ সমস্ত ধর্মীয় স্থান জনসাধারণের জন্য বন্ধ থাকবে৷ এমনকি কোন ধর্মীয় জমায়েত করা যাবে না৷ এদিকে, সমস্ত সামাজিক, রাজনৈতিক, খেলাধুলা, বিনোদন, শিক্ষামূলক, সাংসৃকতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে বলে নির্দেশ জারি হয়েছে৷



সরকারি নির্দেশিকায় আরও বলা হয়েছে, রাস্তাঘাটে তিন জনের অধিক লোকের জমায়েত হতে পারবে না৷ কৃষি, মৎস্য চাষ, পশুপালন, চা বাগান এবং বনায়ণের কাজ বন্ধ থাকবে৷  প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্দেশিকা উল্লঙ্ঘন করলে বিপর্যয় ব্যবস্থাপনা আইন-২০০০ এবং আই পি এস সি-র ১৮৮ ধারায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে৷



এদিকে, রাজ্যবসীকে রবিবার ভোর পাঁচটা থেকে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন পালনের আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শনিবার রাতে রাজ্যবাসীর উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, একমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া অন্যান্য সবকিছু এদিন বন্ধ থাকবে৷ সবাইকে অপ্রয়োজনে বাড়ি থেকে না বের হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে বাড়িঘরে যাদের বয়স্ক লোকজন রয়েছে তাদেরকে নিজের হাতে ভিটামিন সি সমৃদ্ধ জুস খাওয়ানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷  তিনি বলেন এদিন যদি হাতের কাছে সেই ব্যবস্থাও না থাকে, তাহলে অল্প গরম জলে খানিকটা আদা বা তুলসী পাতা মিশিয়ে তাই যেন তুলে দেয়া হয় বয়স্কদের  সামনে৷ মুখ্যমন্ত্রী নিজেও তাঁর মাকে এদিন ফলের জুস খাওয়াবেন বলে উল্লেখ করেন৷ একই সাথে নিজের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করবেন৷ তিনি সবাইকে বলেন, তারাও যেন একই রকম ভাবে বয়স্কদের জুস খাওয়ানোর ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন৷



রাজ্যে কেন একদিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন বিগত মার্চ মাস থেকে কোন সময় জনতার কার্ফু, কোন সময় লকডাউন, কোন সময় লকডাউন থেকে বেরিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে৷ ৫ এপ্রিলের আগে ত্রিপুরাতে করোনা সংক্রমিত কোন রোগী ছিল না৷ পরবর্তী সময় রাজ্যের নাগরিক যারা বহি:রাজ্যে ছিলেন৷ তারা ফিরে আসার পর সেই সংখ্যা বেড়েছে৷  মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে বলেন শুক্রবার বিকেল পর্যন্ত করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১৪৪১৷  তারমধ্যে ১১৯৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ ত্রিপুরায় সুস্থ হওয়ার হার ৭৯.৫ শতাংশ৷ মৃত্যু ০.০৭৷ পার মিলিয়ন হিসেবে ন্যাশনাল রিকভার রেইটের প্রায় তিনগুণ বলে মুখ্যমন্ত্রী জানান৷ একই সাথে সিপাহীজলা জেলার তিনটি ব্লককে কেন কনটেন্টমেন্ট জোন  ঘোষণা করতে হয়েছে তাও তুলে ধরেন৷ উত্তর ও গোমতী জেলাতেও পজিটিভ রোগীর সংখ্যা অনেকটাই বেশি রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top