News Flash

Image

খাদ্যের দাবীতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩ জুলাই৷৷ খাদ্যের অভাবে পথ অবরোধে বসলো এলাকাবাসী৷ ঘটনার বিবরণে জানাযায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া কুশারঘাট এলাকায় দুই পঞ্চায়েতের প্রায় ৮০ পরিবারের লোকজন কনটেনমেন্ট জোনে  রয়েছে৷  এই দুই পঞ্চায়েত হল লতুয়াটিলা গ্রাম পঞ্চায়েত ও পশ্চিম চড়কবাই গ্রাম পঞ্চায়েত৷  এই দুই পঞ্চায়েতের লোকজন পাশাপাশি অবস্থায় রয়েছে৷  জানা যায় আজ ৮ দিন উনারা কনটেন্টমেন্ট জোনে রয়েছেন৷  এই জোনে থাকার ফলে এলাকার লোকজন গ্রামের বাইরে কোথাও যেতে পারছেননা৷  এই গ্রামে অধিকাংশ লোকজন কৃষিজীবি ও শ্রমজীবি৷  কনটেন্টমেন্ট জুনের ফলে এলাকার লোকজন কৃষি কাজ করতে পারছেননা৷ 



অপরদিকে শ্রমজীবি লোকজনও কোনোপ্রকার কাজকরতে পারছেননা৷  এতেকরে অসহায় অবস্থায় সকলে ঘরে বসে অভুক্ত অবস্থায় রয়েছে৷  অবশেষে ধৈর্য্যের বাধ ভাঙ্গার পর এলাকার মহিলা ও পুরুষ একত্রিত হয়ে রাস্তায় নেমে পথ অবরোধে বসে৷  এলাকাবাসী সংবাদমাধ্যমের সন্মুখিনহয়ে জানান বিগত ৮ দিন যাবৎ এলাকার জনপ্রতিনিধি ও মহকুমা শাসক উনাদের কোনোপ্রকার খোঁজ খবর রাখেননি৷  উনারা মহকুমা শাসকের নিকট খাদ্যের জন্য আবেদন করেও কোনোপ্রকার উত্তর পাননি৷  অবশেষে ক্ষুদার জ্বালায় সকলে  স্ত্রী ও সন্তানদের নিয়ে রাস্তায় বসে৷  এই অবরোধেরফলে রাস্তায় আটকে যায় বিজেপির ত্রিপুরা প্রদেশকমিটির সম্পাদক রতন ঘোষ৷



পরবর্তী সময় তিনি এইবিষয়ে এলাকার লোকজনদের সঙ্গে কথা  বলেন৷  রতন ঘোষ সব বিষয়ে জেনে মন্ডল নেতৃত্বদের সঙ্গে ফোনে কথা বলেন ও এলাকার লোকজনদের সহায়তা করার পরামর্শ দেন৷  অবশেষে ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ৷  আরক্ষাদপ্তরের কর্মীরা প্রসাশনের সঙ্গে কথা বলে এলাকার লোকজনদের খাবারের ব্যাবস্থা করে দেবার পতিশ্রুতি দিলে এলাকবাসী নিজ ঘরে ফিরে যান৷  এইদিনের খাদ্যের অভাবের কথাশুনে মহকুমা শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ণ তুলতে শুরু করেদিয়েছে অভিজ্ঞ মহল৷  এখন দেখার বিষয় এলাকাবাসীর খাবারের ব্যাবস্থা করতে প্রসাশন কি প্রকার উদ্যোগ গ্রহন করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top