News Flash

  • Home
  • Uncategorized
  • মাধ্যমিকে পাশের হার বেড়ে ৬৯.৪৯ শতাংশ
Image

মাধ্যমিকে পাশের হার বেড়ে ৬৯.৪৯ শতাংশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ ত্রিপুরায় মাধ্যমিকের নতুন সিলেবাসের ফলাফল প্রকাশিত হয়েছে৷ এ-বছর মাধ্যমিকে পাশের হার বেড়ে দাঁড়িয়েছে ৬৯.৪৯৷ গত বছর পাশের হার ছিল ৬৪.৬০ শতাংশ৷ আজ শুক্রবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছেন পর্ষদ সভাপতি ড় ভবতোষ সাহা৷ করোনা-প্রকোপের মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে পেরে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷



পর্ষদ সভাপতি বলেন, করোনা-প্রকোপে আমাদের দেশ তথা সারা বিশ্ব আজ বিপর্যস্ত৷ একই কারণে পর্ষদকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বিভিন্ন পরীক্ষা আকস্মিকভাবে ২৩ মার্চ থেকে স্থগিত রাখতে হয়েছিল৷ যা গত ২৯ জুন বাতিল বলে ঘোষণা করা হয়েছে৷ তাঁর কথায়, এই প্রেক্ষাপটে একমাত্র নুতন সিলেবাসের মাধ্যমিক পরীক্ষা গ্রহণ সম্পূর্ণ হয়েছিল৷ যার ফল আমরা আজ প্রকাশ করছি৷



লকডাউন পরিস্থিতিতেও পরীক্ষক, স্ক্রুটিনাইজার, প্রধান পরীক্ষকগণ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে যে সহায়তা করেছেন তার জন্য পর্ষদ সভাপতি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷ তিনি জানান, এ-বছর মাধ্যমিক পরীক্ষায় নতুন সিলেবাসের পরীক্ষা ৩ মার্চ শুরু হয়েছিল৷ সমাপ্ত হয়েছে ২১ মার্চ৷ সাথে তিনি যোগ করেন, এ-বছর মাধ্যমিক পরীক্ষায় ৫০,২৬৫ জন নাম নথিভুক্ত করেছিল৷ তাদের মধ্যে পরীক্ষা দিয়েছে ৪৮,৪৯৯ জন৷ ওই সকল পরীক্ষার্থীর মধ্যে ছেলে ২২,৮৩৬ এবং মেয়ে ২৬,১৫৮ রয়েছে৷ তিনি বলেন, গত বছর পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল ৪৬,৫৭১ জন এবং পরীক্ষা দিয়েছে ৪৪,৭৪৭ জন৷



ড় সাহা বলেন, এ-বছর ১০৫২টি সুকলের ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে৷ তারা রাজ্যের ৭৭টি পরীক্ষাকেন্দ্রভুক্ত মোট ১৫৮টি বিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে৷ তাঁর দাবি, এ-বছর পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়েছিল ২৪ এপ্রিল এবং সমাপ্ত হয়েছে ২২ মে৷ তিনি জানান, এ-বছর ৩৬ জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে৷ তাদের মধ্যে দৃষ্টিহীন ৯ জন (এর মধ্যে একজন মেয়ে)৷ শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে একজন ছেলে অকৃতকার্য হয়েছে৷



পর্ষদ সভাপতির কথায়, এ-বছর মাধ্যমিক-নিয়মিত পরীক্ষার্থীর পাশের হার ৬৯.৪৯ শতাংশ৷ গত বছর পাশের হার ছিল ৬৪.৬০ শতাংশ৷ এদিন তিনি পাশের হারের নিরিখে আরও বিস্তারিত তথ্য দিয়েছেন৷ তিনি বলেন, তফশিলি উপজাতি পরীক্ষার্থীদের পাশের হার ৫৮.৩৭ শতাংশ, গত বছর ছিল ৪৫.৮৪ শতাংশ৷ তফশিলি জাতি পরীক্ষার্থীদের পাশের হার ৭৩.৩৫ শতাংশ, গত বছর ছিল ৬৬.৭১ শতাংশ৷ তিনি জানান, এডিসি-তে এ-বছর বিদ্যালয়সমূহের পাশের হার ৪৮.৫৩ শতাংশ, গত বছর ছিল ৪৯.৮০ শতাংশ৷



পর্ষদ সভাপতি আজ জেলাস্তরেও মাধ্যমিকে পাশের হার সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেছেন৷ তিনি বলেন, জেলাস্তরে গোমতি জেলা পাশের হারে সবর্োচ্চ স্থান পেয়েছে৷ গোমতি জেলায় ৭৭.৪৬ শতাংশ পাশের হার হয়েছে৷ গত বছর ছিল ৬৯.৫৪ শতাংশ৷ সাথে তিনি যোগ করেন, ধলাই জেলায় পাশের হার সর্বনিম্ন৷ ধলাই জেলায় ৫২.৯২ শতাংশ পাশের হার৷ গত বছর ছিল ৪৯.৬১ শতাংশ৷ এছাড়া, দক্ষিণ জেলায় ৭৫.৭২ শতাংশ, পশ্চিম জেলায় ৭৪.৪৭ শতাংশ, সিপাহিজলা জেলায় ৭১.৩২ শতাংশ, উত্তর ত্রিপুরা জেলায় ৬৬.১৬ শতাংশ, ঊনকোটি জেলায় ৬৫.৩৯ শতাংশ এবং খোয়াই জেলায় ৬০.৮৩ শতাংশ পাশের হার রয়েছে৷



প্রত্যাশিতভাবে এ-বছরও মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ছিল৷ এ-বছর প্রতি ১,০০০ ছাত্রের মধ্যে ছাত্রী সংখ্যা ১,১৪৫৷ পর্ষদ সভাপতি জানিয়েছেন, এ-বছর ১০০ শতাংশ মাধ্যমিক পরীক্ষায় সফল সুকলের সংখ্যা ৮০টি, যা গত বছর ছিল ৫৩টি৷ একইভাবে, এ-বছর ১০০ শতাংশ মাধ্যমিক পরীক্ষায় অসফল সুকলের সংখ্যা ৫টি, যা গত বছর ছিল ৩৪টি৷ তিনি জানান, এ-বছর মাধ্যমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য এক ছাত্র বহিষৃকত এবং একজন ছাত্রকে রিপোর্টেড এগেনস্ট হয়েছে৷ তিনি বলেন, এ-বছর সংশোধনাগার থেকে কোনও পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেয়নি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top