News Flash

  • Home
  • Uncategorized
  • পুনরায় খুলে গেল দিল্লির জামা মসজিদ, মানতে হবেই সামাজিক দূরত্ববিধি
Image

পুনরায় খুলে গেল দিল্লির জামা মসজিদ, মানতে হবেই সামাজিক দূরত্ববিধি

নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): পুনরায় জনসাধারণের জন্য খুলে দেওয়া হল দিল্লির জামা মসজিদ। প্রতিদিন সকাল ন’টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে জামা মসজিদ। করোনাভাইরাসের প্রকোপ রুখতে অবশ্যই মানতে হবে সামাজিক দূরত্ববিধি। শনিবার জামা মসজিদ খুলে যাওয়ার পর মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারী জানিয়েছেন, সকাল ন’টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মসজিদ। প্রত্যেককেই অবশ্যই মানতে হবে সামাজিক দূরত্ববিধি।


খুশির ঈদে এবার বাধা ছিল কোভিড-১৯ ভাইরাস। তাই ইতিহাসে প্রথমবার পবিত্র ঈদের দিন খোলেনি জামা মসজিদের দরজা। লকডাউন শিথিল করে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। দীর্ঘ দু’মাসের বেশি সময় বন্ধ থাকার পর জুন মাসেও একবার খুলেছিল জামা মসজিদ। কিন্তু, রাজধানীতে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় বন্ধ করে দেওয়া হয় জামা মসজিদের দরজা। অবশেষে শনিবার থেকে ফের খুলল জামা মসজিদ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top