News Flash

  • Home
  • Uncategorized
  • তিন সপ্তাহে ভাসমান জেটি প্রস্তুত, কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রীর প্রশংসা, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী
Image

তিন সপ্তাহে ভাসমান জেটি প্রস্তুত, কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রীর প্রশংসা, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ মাত্র তিন সপ্তাহের মধ্যে ভাসমান জেটি তৈরি করে দক্ষতার পরিচয় দিয়েছে ভারতের অন্তর্দেশীয় নৌ পথ কর্তৃপক্ষ৷ ভারত-বাংলাদেশ নদীপথে যোগাযোগের প্রশ্ণে ত্রিপুরায় সোনামুড়া মহকুমায় ওই জেটি-র নির্মাণকাজ নিয়ে টুইটবার্তায় প্রশংসা করেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক-এর রাষ্ট্রমন্ত্রী মনসুখ মান্দভীয়া৷ পাল্টা টুইট করে ত্রিপুরার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তাঁকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷



আজ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, জাহাজ মন্ত্রক-এর অধীনে অন্তর্দেশীয় নৌ পথ কর্তৃপক্ষ-র অবিরাম প্রয়াস ভারত-বাংলাদেশ প্রোটোকল রুট মানচিত্রে ঠাঁই পেয়েছে সোনামুড়া৷ তাই তিনি অত্যন্ত আনন্দের সাথে জানান, এখন ওই কাস্টম পোর্ট উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নতি ঘটাবে৷ পাল্টা টুইটে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, করোনা- প্রকোপের মাঝেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের দৌলতে মাত্র তিন সপ্তাহে ভাসমান জেটি নির্মাণ সম্ভব হয়েছে৷ অবশ্যই তাতে, কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক- এর রাষ্ট্রমন্ত্রী মনসুখ মান্দভীয়ার লাগাতর সহযোগিতার বিশেষ ভূমিকা রয়েছে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ভারত-বাংলাদেশ প্রোটোকল রুট মানচিত্রে সোনামুড়া-কে ঠাঁই করে দেওয়ার জন্য ভারত সরকার-কে ধন্যবাদ জানিয়েছেন৷



প্রসঙ্গত, সোনামুড়া শ্রীমন্তপুর নির্মীয়মাণ জেটি থেকে মূল সড়ক সহ অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো দ্রুত নির্মাণ করার জন্য সম্প্রতি নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বাংলাদেশের সাথে নদীপথে পণ্য পরিবহণ দ্রুত শুরু করার উপর জোর দিয়েছেন৷ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী গােমতী নদীর গভীরতা বাড়ানাের বিষয় দফতরকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেন যাতে শীতকালে নদীর নাব্যতা বজায় থাকে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top