News Flash

  • Home
  • Uncategorized
  • ৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা
Image

৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা

নয়াদিল্লি, ৩ জুলাই (হি. স.) :  আগামী ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। দেশজুড়ে বেড়ে চলা করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ডিজিসিএ।  করোনা সংক্রমণের জেরে ভারতে গত ২৩ মার্চ থেকে বন্ধ রাখা রয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা।

দেশের করোনা পরিস্থিতির কথা বিচার করে আর কোনও ঝুঁকি নিতে চায় না কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে আপাতত দেশের আকাশে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। আগামী ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানিয়েছে ডিজিসিএ। করোনা সংক্রমণের জেরে ভারতে গত ২৩ মার্চ থেকে বন্ধ রাখা রয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা।

এর আগে, ২৬ জুন আন্তর্জাতিক বিমান পরিষেবা নিয়ে আরও একটি বিবৃতি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে দেশে ১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল। কিন্তু গোটা দেশে লাফিয়ে বাড়ছে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার বিকেল পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লক্ষ ২৫ হাজার ৫৪৪। যার ফলে আবার সিদ্ধান্ত বদল করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। তবে জরুরি ক্ষেত্র বিশেষে কয়েকটি রুটে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু রাখার ভাবনা অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top