News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, পদক্ষেপ নেওয়া উচিত মুখ্যমন্ত্রীর : প্রিয়াঙ্কা
Image

উত্তর প্রদেশে আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, পদক্ষেপ নেওয়া উচিত মুখ্যমন্ত্রীর : প্রিয়াঙ্কা

লখনউ, ৩ জুলাই (হি.স.): উত্তর প্রদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি হয়েছে, তাই কড়া পদক্ষেপ নেওয়া উচিত মুখ্যমন্ত্রীর। যোগী আদিত্যনাথ সরকারকে তীব্র সমালোচনা করে শুক্রবার এমনই টুইট করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। ২ ও ৩ জুলাইয়ের মাঝামাঝি রাতে উত্তর প্রদেশের কানপুরে দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারিয়েছেন ৮ জন পুলিশ কর্মীর। দুষ্কৃতী-হামলায় মৃত পুলিশ কর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইটারে প্রিয়াঙ্কা লিখেছেন, অপরাধীদের গ্রেফতার করতে যাওয়া পুলিশ কর্মীদের উপর নির্বিচারে গুলি চালাল দুষ্কৃতীরা, হামলায় উত্তর প্রদেশ পুলিশের সিও, এসও-সহ ৮ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশ পুলিশের এই শহিদদের  পরিবারের প্রতি আমার সমবেদনা।


অপর একটি টুইটে প্রিয়াঙ্কা লিখেছেন, উত্তর প্রদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি হয়েছে…সাধারণ মানুষ, পুলিশও নিরাপদ নয়। আইন-শৃঙ্খলার দায়িত্ব স্বয়ং মুখ্যমন্ত্রীর। ভয়াবহ এই ঘটনার পর কঠোর ব্যবস্থা নেওয়া উচিত মুখ্যমন্ত্রীর। খামখেয়ালি চলবে না।’

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top