News Flash

  • Home
  • Uncategorized
  • ফাঁসিতে আত্মঘাতী করোনা মুক্ত যুবক
Image

ফাঁসিতে আত্মঘাতী করোনা মুক্ত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷  করোনা সংক্রমণ থেকে সুস্থ যুবক আত্মঘাতী হয়েছেন৷ দিল্লি থেকে ফেরার পর তাঁর দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গিয়েছিল৷ আজ বৃহস্পতিবার বাড়ির পাশেই গাছের ডালে গলায় ফাঁস জড়ানো তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷



এ-বিষয়ে তাঁর শ্বশুর জানান, কাজের সন্ধানে জামাতা দিল্লি গিয়েছিলেন৷ ঠিকাদারের অধীনে দিল্লি বিমানবন্দরে কাজ করতেন তিনি৷ কিন্তু করোনা-র প্রকোপ দেখা দেওয়ার পর তিনি দিল্লি থেকে ফিরে আসেন৷ মৃতের শ্বশুর জানান, ইন্দ্রনগর নিবাসী তাঁর জামাতা এলাকারই এক যুবকের সাথে দিল্লি গিয়েছিলেন৷ ত্রিপুরায় ফেরার পর তাঁর দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গিয়েছিল৷ চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন৷ কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফেরার পর থেকে জামাতা প্রায়ই মনমরা হয়ে থাকতেন৷



মৃতের শ্বশুরের দাবি, তাঁর জামাতার সাংসারিক অশান্তি ছিল না৷ মানসিক অবসাদেও ভুগছিল বলে মনে হচ্ছিল না৷ কেবল, চুপচাপ থাকতেন এবং কারোর সাথে বিশেষ কথা বলতেন না৷ আজ সকালে বাড়ির পাশে একটি গাছে ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান তার স্ত্রী৷ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন৷ খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷



শ্বশুর জানিয়েছেন, তাঁদের একটি কন্যা ও পুত্র সন্তান রয়েছে৷ এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top