News Flash

Image

লাদাখে যাবেন না রাজনাথ

নয়াদিল্লি, ২ জুন (হি. স.): লাদাখ সফরের নির্ধারিত সূচি বাতিল করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার সেনাবাহিনী প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রশাসিত লাদাখ যাওয়ার কথা ছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। কিন্তু তার একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার সেই সফর বাতিল করে দেওয়ার ঘোষণা করা হয়। পরবর্তীকালে পরিস্থিতি খতিয়ে দেখে ফের লাদাখ যাওয়ার চিন্তা-ভাবনা করা হবে বলে জানা গিয়েছে।


আগামীকাল শুক্রবার, লাদাখ যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রীর। তার সঙ্গে সেনাপ্রধানের যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। মনে করা হচ্ছিল যে লাদাখ সফরে প্রতিরক্ষামন্ত্রীকে লেহতে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর ১৪ নম্বর কর্পসের কার্যালয় বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করানো হবে। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল হয়ে গিয়েছে।


উল্লেখ করা যেতে পারে, ১৫ ই জুন, সোমবার রাতে গালওয়ান উপত্যকায় টহলরত ভারতীয় সেনা জওয়ানদের লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায় লালফৌজ।শহীদ হন ২০ জন ভারতীয় জওয়ান। দুই তরফের হাতাহাতিতে ৪৩ জন চিনা সেনা মারা যান।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top