নয়াদিল্লি, ২ জুলাই (হি. স.): শহরে বনাঞ্চল ফুসফুসের মতন কাজ করে থাকে। অক্সিজেন ব্যাংক হিসেবে শহরে থাকা বনাঞ্চলগুলি নিজেদের কাজ করে থাকে। এতে করে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমতে শুরু করে শহরে।বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর। দিল্লির বুকে কেগের সহযোগিতায় একটি ভিন্ন ঘরানার বনাঞ্চলের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই উপলক্ষে তিনি এই কথা জানিয়েছেন।৫৯ দেশীয় প্রজাতির ১২ হাজার চারা আগামী দিনে এই বনাঞ্চলে রোপন করা হবে বলে জানিয়েছেন তিনি। মিয়াওয়াকি প্রযুক্তিতে বনাঞ্চল গড়ে তোলা হয়েছে। তাপমাত্রা ১৪ ডিগ্রী পর্যন্ত কম করতে সক্ষম এই বনাঞ্চল। আদ্রতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে ৪০ শতাংশ। দিল্লির বাহাদুর শাহ জাফর মার্গ এ এই বনাঞ্চল গড়ে তোলা হয়েছে। পাশেই কেগের কার্যালয়।মনে করা হচ্ছে এতে করে উপকৃত হবে দিল্লির অফিসপাড়া।

শহরে বনাঞ্চল ফুসফুসের মতন কাজ করে : প্রকাশ জাভরেকর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















