নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ নাশকতার আগুনে পুড়ল শাসক দল বিজেপির কার্যালয়৷ তবে এই ঘটনা রাজনৈতিক হিংসার পরিণাম নাকি দলীয় অন্তকর্োন্দল তা এখনও স্পষ্ট নয়৷ ঘটনাকে কেন্দ্র করে এডিসি সদর খুমুলুং এলাকায় উত্তেজনা দেখা দিয়েছিল৷ পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও টিএসআর-এর সাথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীও নেমেছিল৷
আজ বুধবার ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যালয় খুমুলুং এলাকায় রাধাপুর থানার অন্তর্গত ফরেস্ট চৌমুহনিতে বিজেপি-র একটি কার্যালয় আগুনে পুড়ে গেছে৷ খবর পেয়ে দমকল বাহিনী ছুটে গিয়ে বিজেপি কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে ঢুকে আগুন আয়ত্বে এনেছে৷ ওই ঘটনায় রাজনৈতিক উত্তেজনার পারদ চরমে উঠেছিল৷ কারণ, অগ্ণিকাণ্ডের ঘটনায় অভিযোগের তির শাসক শরিক আইপিএফটি-র দিকেই ছিল৷
ওই ঘটনায় উভয় দলের কর্মী সমার্থকরা রাস্তায় নেমে পড়েন৷ তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল৷ তবে পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে৷ পরিস্থিতি এখনও থমথমে৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে৷ পার্টি অফিসে আগুন লাগার কারণ খুঁজে বের করা হবে৷
সূত্রের খবর, আগামীকাল খুমুলুঙ এলাকায় বিজেপিতে বিরাট যোগদানের কর্মসূচি রয়েছে৷ ওই কর্মসূচিকে ঘিরে আজ দিনভর বিজেপি কর্মীরা পার্টি অফিসে প্রস্তুতি নিয়েছেন৷ ধারণা করা হচ্ছে, ওই যোগদান কর্মসূচিকে ঘিরেই অগ্ণিকান্ডের ঘটনা ঘটেছে৷ তবে, আইপিএফটির কর্মীরা এই ঘটনার সাথে জড়িত কিনা তার কোনও প্রমাণ মিলেনি৷ এমনকি বিজেপি এবং আইপিএফটির তরফেও এই বিষয়ে কোনও বক্তব্য জানা যায়নি৷

খুমুলুঙে বিজেপি কার্যালয়ে আগুন, থমথমে পরিস্থিতি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

















