News Flash

  • Home
  • Uncategorized
  • জামাতে অংশগ্রহণকারী বিদেশি নাগরিকদের কালো তালিকাভুক্ত করার মামলার শুনানি হবে ১০ জুলাই
Image

জামাতে অংশগ্রহণকারী বিদেশি নাগরিকদের কালো তালিকাভুক্ত করার মামলার শুনানি হবে ১০ জুলাই

নয়াদিল্লি, ২ জুলাই (হি. স.): দিল্লির নিজামুদ্দিন মরকজে অংশগ্রহণ করার দায় বিদেশি নাগরিকদের কালো তালিকাভুক্ত করার কেন্দ্রের নির্দেশের বিরুদ্ধে আদালতে দায়ের করা পিটিশনের শুনানি হবে ১০ জুলাই। বৃহস্পতিবার এই কথা জানিয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।


বিদেশি নাগরিকদের কালো তালিকাভুক্ত করার যে নির্দেশিকা কেন্দ্রীয় জারি করেছিল তার প্রতিলিপি আদালতে জমা দিতে হবে কেন্দ্রকে। শুনানি চলাকালীন আইনজীবী সিয়ু সিং এবং মেনকা গুরুস্বামি জানিয়েছেন, এই সকল নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাদের অবিলম্বে বাড়ি ফেরত পাঠানো উচিত।তারা যদি দ্বিতীয়বার ভারতে আসার চেষ্টা করে তখন তাদের কালো তালিকাভুক্ত করা হোক। তখন সুপ্রিম কোর্ট জানায় এই বিষয় সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে দেখা করা উচিত।

কেন্দ্র সরকারের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, ২৭৫৬ বিদেশি নাগরিককে তবলীগী জামাতের নিজামুদ্দিন মরকজে অংশগ্রহণ করার দায়ে কালো তালিকাভুক্ত করা হয়েছে। সকলকে চিহ্নিত করা যায়নি। ১৯০৬ জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে ১১ টি রাজ্যের লকডাউন বিধি লংঘন করার জন্য এদের বিরুদ্ধে ২০৫ টি এফআইআর দায়ের করা হয়েছে। তখনই আদালত তুষার মেহেতাকে এ বিষয়ে যাবতীয় নথি পেশ করতে বলেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top