News Flash

  • Home
  • Uncategorized
  • ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পাঙ্ক ৪.৬
Image

ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পাঙ্ক ৪.৬

শ্রীনগর, ১ জুলাই (হি.স.): ফের ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর| মঙ্গলবার গভীর রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্ত| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৬। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই| তবে, ব্যাপক আতঙ্ক ছড়ায় জম্মু ও কাশ্মীরের মানুষজনের মধ্যে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার রাত ১১.৩২.২৭ মিনিট নাগাদ ৪.৬ তীব্রতার মৃদু ভূকম্পন কম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে, জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে ১০৩ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে। গভীর রাতে আচমকা মাটি কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। এর আগে মঙ্গলবার সকালেই ভূকম্পন অনুভূত হয়েছিল জম্মু ও কাশ্মীরে। অর্থাৎ একদিনে দু’বার ভূকম্পন অনুভূত কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top