News Flash

  • Home
  • Uncategorized
  • বিনামূল্যে আনারস ও লেবু খাওয়াবে সরকার
Image

বিনামূল্যে আনারস ও লেবু খাওয়াবে সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ কোভিড-১৯ জনিত পরিস্থিতিতে মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে একটি অভিনব ও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা৷ মন্ত্রিভার বৈঠক শেষে আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রীরতনলাল্ নাথ৷ তিনি জানান, বিভিন্ন পুর সংস্থার সবগুলি ওয়ার্ড, জেলা সদর এবং মহকুমা সদরে ভিটামিন-সি সমৃদ্ধ ফল আনারস ও লেবু সপ্তাহে একদিন মানুষকে বিনামূল্যে খাওয়ানো হবে৷



শুধু জুলাই মাসের জন্য এই স্কিমটি রূপায়ণ করবে নগর উন্নয়ন দপ্তর ও গ্রাম উন্নয়ন দপ্তর৷ এই কর্মসূচি রূপায়ণে রাজ্য সরকারের ব্যয় হবে ১ কোটি টাকা৷ এই স্কিমটির নাম দেওয়া হয়েছে প্রোগ্রাম ফর বুস্টিং পাবলিক ইমিউনিটি ইন দ্যা আরবান এরিয়াস ইন কোভিড-১৯৷ শিক্ষামন্ত্রী জানান, ভিটামিন-সি সমৃদ্ধ ফল খাওয়ার ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়বে পাশাপাশি কৃষকরা তাদের উৎপাদিত ফল আনারস ও লেবু বিক্রি করার সুুযোগ পাবেন৷ স্ব-সহায়ক দলগুলিকে যুক্ত করে পুর সংস্থার প্রতিটি ওয়ার্ডে সপ্তাহে একদিন স্টল অথবা ঠেলাগাড়ি করে ফল সরবরাহ করা হবে৷ এতে স্ব-সহায়ক দলগুলিও কাজের সুুযোগ পাবে৷ স্ব-সহায়ক দল নির্বাচন করবে এই প্রকল্প রূপায়ণকারী দপ্তর৷ সপ্তাহের কোন দিনে কোথায় স্টল খোলা হবে তাও ঠিক করবে দপ্তর৷ স্টল যেখানে খোলা হবে সেখানেই মানুষকে খেতে হবে৷



স্ব-সহায়ক দলগুলি তাদের রিভলবিং ফাণ্ড থেকে অর্থ দিয়ে কৃষকদের কাছ থেকে ফল ক্রয় করবে৷ রাজ্য সরকার ১ সপ্তাহের মধ্যে স্ব-সহায়ক দলগুলির খরচের টাকা মিটিয়ে দেবে৷ ৩ লক্ষ আনারস এবং ৬ লক্ষ লেবু কৃষদের কাছ থেকে ক্রয় করা হবে৷ স্ব-সহায়ক দলগুলি সরাসরি কৃষকদের থেকে এই আনারস ও লেবু ক্রয় করবে৷ তবে ক্যুইন প্রজাতির আনারসের ক্ষেত্রে আনারসের ওজন ন্যনতম ৭০০ গ্রাম এবং কিউ ভ্যারাইটির ক্ষেত্রে ওজন ১ কেজি হতে হবে৷ প্রক্রিয়াকরণমূল্য সহ প্রতিটি আনারসের মূল্য ২০ টাকা এবং প্রতিটি লেবুর মূল্য ৫ টাকা ধার্য্য করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷



Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top