News Flash

  • Home
  • Uncategorized
  • পনের জন্য উপজাতি রমনীকে পিটিয়ে হত্যা
Image

পনের জন্য উপজাতি রমনীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷  উপজাতি জনগণের মধ্যেও গার্হস্থ্য হিংসা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ পণের দায়ে নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি সহ নানা অঘটন প্রতিদিনই ঘটে চলেছে৷



উপজাতি সমাজ ব্যবস্থায় এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ বেড়ে চলায় সমাজপতিরাও রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন৷ ধলাই জেলার ছৈলেংটা থানাধীন দুর্জয় রোয়াজা পাড়ায় এক উপজাতি গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে৷ মৃত গৃহবধূর নাম বুলন্তি ত্রিপুরা৷ অভিযুক্ত স্বামীর নাম পলদা ত্রিপুরা৷ এই ব্যাপারে ছৈলেংটা থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা গৃহিত হয়েছে৷



পুলিশ অভিযুক্ত পলদা ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনার বিবরণে জানা যায়, ঘটনা বেশ কিছু দিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল৷ পারিবারিক কলহেকর জেরেই পলদা ত্রিপুরা তার স্ত্রী বুলন্তি ত্রিপুরাকে প্রচন্ড মারধর করে৷



 তাতে বুলন্তি ত্রিপুরা গুরুতর ভাবে আহত হয়৷ স্থানীয় লোকজনরা তাকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় ছামনু হাসপাতালে নিয়ে যায়৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে কুলাই জেলা হাসপাাতলে স্থানান্তর করা হয়৷ 



জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুলন্তি ত্রিপুরার মৃত্যু হয়৷ বুলন্তি ত্রিপুরার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ এদিকে অভিযুক্ত স্বামী পলদা ত্রিপুরার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top