News Flash

  • Home
  • Uncategorized
  • ৫ জুলাই সম্পূর্ণ লকডাউন রাজ্যে
Image

৫ জুলাই সম্পূর্ণ লকডাউন রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ করোনা মোকাবিলায় আগামী রবিবার ৫ জুলাই ত্রিপুরায় সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হয়েছে৷ ওইদিন সারা রাজ্যে লকডাউন কঠোরভাবে পালন করতে হবে৷ আজ মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছেন আইন ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর কথায়, করোনা নিয়ে মানুষ বেপরোয়া হয়ে উঠেছেন৷ করোনা-র প্রাদুর্ভাব ভুলে গেছেন তাঁরা৷ তা মোটেও উচিত নয়৷ তাই পুনরায় একদিনের জন্য সম্পূর্ণ লকডাউন জারি করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার৷



এদিন তিনি দাবি করেন, গতকাল বলেছিলাম ত্রিপুরায় লকডাউন পুনরায় চালু করার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি৷ কিন্তু পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে ত্রিপুরা সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে৷ তাঁর কথায়, সারা দেশের মধ্যে ত্রিপুরা করোনা মোকাবিলায় অনেকটাই ভালো অবস্থানে রয়েছে৷ তবুও আমরা কোনও বিষয় হাল্কাভাবে নিতে চাইছি না৷



মন্ত্রীর দাবি, করোনা মোকাবিলায় কোনও ঝুঁকি নেবে না ত্রিপুরা সরকার৷ ফলে, করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়ম কঠোরভাবে পালন করতে হবে৷ তিনি বলেন, মাস্ক না পড়লে জরিমানার টাকা বৃদ্ধি করা হয়েছে৷ আজ থেকে মাস্ক না পড়লে প্রথম দফায় ১০০ টাকা বেড়ে হয়েছে ২০০ টাকা৷ দ্বিতীয় দফায় ২০০ টাকা বেড়ে হয়েছে ৪০০ টাকা৷ সাথে তিনি যোগ করেন, করোনা মোকাবিলায় গত ২৬ জুন থেকে ত্রিপুরায় আসা সমস্ত রেল এবং বিমানযাত্রীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা হচ্ছে৷



শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরাবাসীর মঙ্গলের জন্যই সম্পূর্ণ লকডাউনের পরিকল্পনা নেওয়া হয়েছে৷ কারণ করোনা নিয়ে মানুষ গা-ছাড়া দিয়েছেন৷ তিনি হতাশার সুরে বলেন, মানুষ করোনা-র প্রাদুর্ভাব ভুলে গেছেন৷ বাজারে, মাঠে-ঘাটে তাঁদের অবাধে ঘোরাফেরায় এমনটাই মনে হচ্ছে৷ তা মোটেও উচিত নয়৷ তাই, ৫ জুলাই সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে, সারা জুলাই মাস জুড়েই লকডাউন লাগু থাকতে পারে, এমনটাই সম্ভাবনা দেখা দিয়েছে, বলেন তিনি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top