News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে স্টেজ ১ চলছে, ২ এবং ৩ এখনো বাকি রয়েছে, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে স্টেজ ১ চলছে, ২ এবং ৩ এখনো বাকি রয়েছে, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷  মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী গরিব কল্যান অন্ন যোজনার আওতায় আগামী নভেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেন৷ এতে দেশের গরীব শ্রেনীর ৮০ কোটি ভারতবাসীর সঙ্গে ত্রিপুরার একটা বড় অংশের মানুষের অন্নের ব্যবস্থা হবে বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ একই সাথে রাজ্যে আগামী ৫ ই জুলাই রবিবার একদিনের লকডাউন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, এখন করোনা সংক্রমণে স্টেজ ১ চলছে৷ ত্রিপুরাবাসী স্টেজ ২ এবং স্টেজ ৩ এর জন্য কতটা সংযত আছে তা অনুধাবন করার জন্যই সরকারের এই সিদ্ধান্ত বলে তিনি জানান৷ ওইদিন সবাইকে নিজ নিজ বাড়িতে থাকার আবেদন রাখেন মুখ্যমন্ত্রী৷ শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া অন্যান্য সবকিছু বন্ধ থাকবে বলে জানান তিনি৷ রাজ্যবাসির উদ্দেশ্যে এক বিডিও বার্তায় আনলক ২-তে প্রধানমন্ত্রীর ঘোষণা সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, নভেম্বর মাস পর্যন্ত অর্থাৎ আগামী ৫ মাস প্রত্যেক ব্যক্তিকে ৫ কেজি চাল বা গম এবং প্রতিমাসে এক কেজি ডাল বিনামূল্যে দেয়ার এই সিদ্ধান্তে উপকৃত হবে ত্রিপুরা৷ মুখ্যমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে পারিবারিকভাবে করোনা মোকাবেলার পদ্ধতি আরও সুদৃঢ় হবে৷ এই যোজনায় ভারত সরকারের প্রায় ৯০ হাজার কোটি টাকা খরচ হবে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন প্রধানমন্ত্রী প্রথমে তিন লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন, পরবর্তী সময়ে কুড়ি লক্ষ কোটি টাকার প্যাকেজও আনেন৷ এরপর আজকের দিনে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা নভেম্বর মাস পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণায় সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ কোটি টাকার যোজনা কেন্দ্রীয় সরকার এই করোনা সংকটের সময়ে ঘোষণা করলেন৷ তা একটি উল্লেখযোগ্য ঘটনা৷ এর ফলে একটা বড় অংশের ভারতবাসী উপকৃত হবে, বলেন মুখ্যমন্ত্রী৷ দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর আবেদন সম্পর্কে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, অবশ্যই সেটা দুই গজের দূরত্ব অনুসরণ করতে হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top