News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, ৭ জুলাই রাস্তায় নামবে বামেরা
Image

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, ৭ জুলাই রাস্তায় নামবে বামেরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৭ জুলাই থেকে বামেরা সমগ্র ত্রিপুরায় ৪ দফা দাবিতে আন্দোলনে শামিল হচ্ছেন৷ সর্বভারতীয় আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে এ-রাজ্যেও ৭ জুলাই থেকে আন্দোলনে নামছে বাম দলগুলো৷ এই  কথা জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক গৌতম দাশ৷  তাঁর কথায়, সিপিআইএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি সহ পাঁচটি বামপন্থী সংগঠন ঐক্যবদ্ধভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে শামিল হচ্ছে৷



গৌতমবাবু অভিযোগ করেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য ক্রমাগত নিম্নমুখি৷ অথচ দেশে পেট্রোপণ্যের মূল্য দিন দিন বৃদ্ধি করা হচ্ছে৷ এজন্য তিনি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করেছেন৷ তিনি ক্ষোভের সুরে বলেন, করোনা প্রকোপের পরিস্থিতিতেও কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে রেখেছে৷ তাতে দেশে পেট্রোপণ্যের মূল্য ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার অবিলম্বে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করুক৷ অন্যথায় দেশজুড়ে আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করবে, হুঁশিয়ারি দিয়ে বলেন তিনি৷



তাঁর আহ্বান, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিটি বামপন্থী সংগঠন সহ সমমনোভাবাপন্ন সংগঠনগুলিকে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনে শামিল হোক৷ এদিন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচন নিয়ে সুর চড়িয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাশ৷ তিনি বলেন, করোনা সংক্রমণজনিত পরিস্থিতির কারণে সময়মতো ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন করা সম্ভব হয়নি৷ রাজ্যপাল ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ পরিচালনার জন্য একজন আমলাকে প্রশাসক হিসেবে নিযুক্ত করেছেন৷ কিন্তু ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ একটি সাংবিধানিক সংস্থা৷ একজন আমলাকে প্রশাসক হিসেবে নিয়োগ করে এডিসি পরিচালনা করা সঠিক পদক্ষেপ নয় বলে মনে করে সিপিআইএম৷ নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের দায়িত্ব অর্পণ করা সমীচিন বলে দাবি করেন তিনি৷ তাঁর সাফ কথা, এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় সিপিএম সম্পূর্ণভাবে প্রস্তুত৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top