News Flash

  • Home
  • Uncategorized
  • ডিব্ৰুগড়ে স্ত্ৰী, ছেলে-সহ তিনজনের খুনি এসএসবি-র প্রাক্তন জওয়ান ধরাশায়ী এনকাউন্টারে
Image

ডিব্ৰুগড়ে স্ত্ৰী, ছেলে-সহ তিনজনের খুনি এসএসবি-র প্রাক্তন জওয়ান ধরাশায়ী এনকাউন্টারে

ডিব্ৰুগড় (অসম), ১৯ মে (হি.স.) : উজান অসমের ডিব্ৰুগড়ে স্ত্ৰী, ছেলে ও মামার খুনি এসএসবি-র প্রাক্তন জওয়ান সঞ্জয় দাসের মৃত্যু হয়েছে ক্রসফায়ার-এনকাউন্টারে। মঙ্গলবার ভোররাত প্ৰায় তিনটে নাগাদ পুলিশের সঙ্গে ক্রসফায়ারে সঞ্জয়ের মৃত্যু হয়েছে। নিহত খুনি সঞ্জয়ের বাড়ি ডিব্ৰুগড়ের শুকান পুখুরি এলাকায়। বাড়ি থেকে প্ৰায় ৫০০ মিটার দূরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে। একটি পরিত্যক্ত ঘরে লুকিয়ে ছিল সঞ্জয়।

পুলিশের জনৈক পদস্থ আধিকারিক জানিয়েছেন, গতকাল সোমবার সঞ্জয় দাস তার লাইসেন্সড বন্দুক দিয়ে স্ত্ৰী স্বপ্না দাস, ছেলে নবজ্যোতি দাস এবং মামা ঘনকান্ত হাজরিকাকে গুলি করে হত্যা করে। ডিব্রগড়ে অসম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ স্ত্ৰী স্বপ্না দাসের মৃত্যু হয়। ছেলে এবং মামাকেও ভরতি করা হয়েছিল অসম মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালে চিকিৎসা শুরু করার কিছুক্ষণ পর তারা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পুলিশ অফিসার জানান, সঞ্জয় দাস সাইকো-কিলার। স্ত্রী পুত্র ও মামাকে গুলি করে খুন করার পর তাকে পাকড়াও করতে অভিযান চালানো হয়। কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত বারোটায়  পুলিশ ব্যাটালিয়নের এক দল নিয়ে শুকান পুখুরি এলাকায় মৎস্য বিভাগের একটি পরিত্যক্ত ঘর ঘেরাও করেছিলেন তিনি। ওই ঘরে সঞ্জয় আত্মগোপন করেছিল। তাকে আত্মসমর্পণ করতে বার বার আহ্বান জানানো হয়। কিন্তু আচমকা পুলিশ দলকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে সে। জবাব দিতে পুলিশও পজিশন নেয়। প্রায় তিন ঘণ্টা চলে গুলি বিনিময়। অবশেষে রাত তিনটে নাগাদ পুলিশের গুলিতে বিদ্ধ হয়ে ধরাশায়ী হয় সঞ্জয়।

অফিসার বলেন, তাকে তাঁরা জীবিত অবস্থায় ধরতে বহু চেষ্টা করেছিলেন। জানতে চেয়েছিলেন কী কারণে সে তার স্ত্রী পুত্র ও মামাকে খুন করেছে। তিনি বলেন, জুয়া ও মদে আসক্ত থাকায় পরিবারের সঙ্গে তার অশান্তি ছিল বলে ধারণা করছেন তাঁরা। এজন্যই সম্ভবত এই খুনোখুনি।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top