News Flash

  • Home
  • Uncategorized
  • কথা রাখেনি বাম সরকার, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা
Image

কথা রাখেনি বাম সরকার, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৮ ডিসেম্বর৷৷ বিগত বাম সরকারের আমলে গ্রামীণ এলাকার সাধারণ মানুষকে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির খেসারত দিতে হচ্ছে বর্তমান রাম আমলের নেতৃত্বদের৷তবে সাধারণ মানুষকে ফুসলিয়ে হলেও রাজ্যের গ্রামীণ শিক্ষা ব্যবস্থাকে অগ্রগতিতে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্যের পাহাড় সমতল সর্বত্রই অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরীর প্রয়াস করেছিল বিগত বাম সরকার৷


কিন্তু তাদের দেওয়া বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতির ফলে আজ দিশেহারা বহু মানুষ৷এমনই এক চিত্র ফুটে উঠল উত্তর জেলার কদমতলা ব্লকের অধীন সাউথ প্রিয়ারাছড়া চার নং ওয়ার্ডের এম পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের৷দীর্ঘ প্রায় কুড়ি বছর পূর্বে ময়মুন নেছা স্বামী মৃত ইনসাফ আলী শর্ত মোতাবেক উনার বসতবাড়ি থেকে অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরীর জন্য জায়গা দিয়েছিলেন৷কথা ছিল উনার বাড়িতে এই শিক্ষা প্রতিষ্ঠানটি তৈরি হলে উনার মেয়ে দুজনকে ওই গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানে চাকুরি দেওয়া হবে৷সেই শর্ত অনুযায়ী নিজেদের সামান্য বসতভিটে থেকে অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরির জন্য কোন রেজিস্ট্রি ছাড়াই জমি দিয়েছিলেন ময়মুন নেছা এবং তার পরিবার৷


কিন্তু আজ পর্যন্ত ওই পরিবারের কাউকেই কোন সুযোগ সুবিধে করে না দেওয়ায় একপ্রকার অসহায় হয়ে পড়েছে দিন আনতে পান্তা ফুরায় অসহায় ওই পরিবারটি৷বিগত দিনে কদমতলা সিডিপিও দপ্তরে বিষয়টি নিয়ে বারবার অবগত করলেও জেগে ঘুমোচ্ছেন দপ্তরের কর্মকর্তারা৷অভিযোগ ভূমিদাতা ময়মুন নেছার পরিবারের৷পূর্বে বেশ কয়েকবার তারা অঙ্গনওয়াড়ি সেন্টার তালাবদ্ধ করলেও স্থানীয় নেতৃত্বদের আশ্বাসে পুনরায় খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খোদ ময়মুন নেছা৷এবার রাজ্যে নতুন সরকারের আমলেও সেই একই প্রতিশ্রুতির কয়েকবার অঙ্গনওয়াড়ি সেন্টারটিতে তালা বন্ধ করলেও বর্তমান সরকারের কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যদের পুনঃ আশ্বাসে ও গ্রামের খুদে শিশুদের পড়াশোনার ভবিষ্যৎ চিন্তা করে পুনরায় খুলে দেওয়া হয় ওই অঙ্গনওয়াড়ি সেন্টারটি৷


ভূমিদাতা ময়মুন নেছা বলেন এবার মায়াবী সরকার ত্রিপুরা প্রতিষ্ঠিত হয়েছে তাই উনার দৃঢ় বিশ্বাস এই সরকারের আমলে এবং উনার শেষ বয়সে একটি আশার আলো দেখতে পাবেন৷অন্যতায় সাউথ পিয়ারাছড়া মধ্যপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারটি চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হবে৷তবে বর্তমান সরকারের উপর পুরো আস্থা রয়েছে ভূমি দাতা ওই মহিলার৷এদিকে বিষয়টির সত্যতা স্বীকার করেছেন গ্রামের বর্তমান পঞ্চায়েত সদস্য মুজিবুর রহমান৷এখন দেখার বিষয় রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার এ বিষয়ে কি ভূমিকা গ্রহণ করে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top