News Flash

  • Home
  • Uncategorized
  • তীব্র শীতের কামড়ে জবুথবু গোটা রাজ্য
Image

তীব্র শীতের কামড়ে জবুথবু গোটা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ তীব্র শীতের কামড়ে জবুথবু গোটা রাজ্য৷ এ শীতে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে থাকেন ফুটপাত ও গএরামীণ এলকায় বসবাসকারী দরিদ্র সীমার নিচের অংশের মানুষ৷ যাদের নুন আনতে পান্তা ফুরায়, তাদের কাছে শীতবস্ত্র কেনা অনেকটাই বিলাসিতার মতো৷


তবে সমাজ থেকে এখনও হারিয়ে যায়নি মূল্যবোধ ছোঁয়া দিতে এগিয়ে আসছেন অনেক মানুষ৷ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করার মনোবাসনা নিয়ে চিরাগ সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তুলেছেন আগরতলা কয়েকজন যুবক৷ তাদের পেশা ভিন্ন ভিন্ন এক জায়গায় মিল রয়েছে, তাহলো সমাজের জন্য কিছু করা৷ এ ইচ্ছে থেকে তারা সম্প্রতি একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান কর্মসূচি কর্মসূচি পালন করেন আগরতলা থেকে খানিকটা দূরে নরেন্দ্র নগর মুড়াপাড়া শীতবস্ত্র বিতরণ করেন তারা৷

সংস্থার সাধারণ সম্পাদক কমল মল্লিক বলেন, তারা সব মিলিয়ে ইতোমধ্যে প্রায় ৫০০টি শীতবস্ত্র বিতরণ করেছেন৷ তিনি বলেন, কিছু তারা নিজেদের দেওয়া অর্থে কিনেছেন এবং কিছু সংগ্রহ করা হয়েছে মানুষের কাছ থেকে৷ এ কাপড় সংগ্রহের জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যম সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছিলেন৷ তাদের আহ্বানে সাড়া দিয়ে অনেকেই ভালো ভালো জামা-কাপড় তাদের হাতে তুলে দিয়েছেন৷ যেগুলো হয়তো সামান্য কিছুদিন তারা ব্যবহার করেছিলেন৷ আগামী কয়েকদিনের মধ্যে তারা শহরের বিভিন্ন এলাকায় ফুটপাতে বসবাসকারী মানুষদের মধ্যে কম্বল বিতরণ করবেন৷

কমল মল্লিক বলেন, শীতার্ত মানুষগুলো বিশেষ করে ছোট ছোট ছেলে-মেয়েগুলো গরম জামা-কাপড় পেয়ে যেভাবে খুশি হয়েছে তা প্রাণ জুড়িয়ে যায়৷ মনে নতুন অনুপ্রেরণা আসে মানুষের জন্য আরও বেশি বেশি কাজ করার৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top