News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক দুটি দূর্ঘটনায় নিহত তিন
Image

পৃথক দুটি দূর্ঘটনায় নিহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ ত্রিপুরা ও আসাম সীমান্তের লোয়াইরপোয়ায় দুটি পৃথক দূর্ঘটনায় তিন জন নিহত এবং আটজন গুরুতর আহত৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে৷ বুধবার দিনটি অপয়া হয়ে থেকে গেল বৃহত্তর অসম ত্রিপুরা সীমান্তের লোয়াইরপোয়া বাসির কাছে৷ এদিন সকালে লোয়াইরপোয়া এলাকায় পৃথক পৃথক ভাবে দুটি মর্মান্তিক যান দুর্ঘটনায় চালক সহ চালক সহ তিন ব্যক্তি নিহত হয়েছেন৷ এতে আহত হয়ে অন্য সাতজন বর্তমানে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা পড়ছে৷


সমূহ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷ ঘটনার পর বাজারিছড়া পুলিশ তদন্তে নেমে আহতদের চিকিৎসার পাশাপাশি নিহতদের ময়না তদন্তের বস্যগ্যবস্থা সহ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলোকে নিজেদের জিম্মায় নিহতে সক্ষম হয়েছে৷ প্রথম ঘটনাটি সংঘটিত হয়েছে স্থানীয় সলগই বাজার লাগোয়া আট নং জাতীয় সড়কের এবিসিই ক্যাম্প সংলগ্ণ এলাকায়৷ এতে লঙ্কা থেকে ত্রিপুরার কৈলাসহরের উদ্দেশ্যে পাড়ি দেওয়া টিআর ০৫ বি ১৯০৩ নম্বরের একটি সবজি বোজাই মিনি ট্রাক দুর্ঘটনার কবলে পড়লে একজনের মৃত্যু সহ আহত হন অন্য দুজন৷


এ মর্মে প্রত্যক্ষদর্শী জনগণ জানান ঘটনাটি ঘটেছে বুধবার কাকভোর পেঁছাটা নাগাদ৷ লরিটি সলগই বাজার এলাকায় প্রবেশের মুখে কুয়াশার জন্য মরিচিকায় আচ্ছন হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অন্য এক লরিতে সজোরে ধাক্কা দিলে সবজি বোঝাই লরিটির সামনের অংশ দুমড়ে মুচড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে গড়িয়ে পড়ে৷ এতে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে লরির সহ-চালকের৷ তার নাম সমসু মিয়া (১৮)৷ পিতার পিতার নাম মহরম আলী৷ বাড়ি ত্রিপুরার কৈলাসহরে৷ এতে গুরুতর আহত হন লরি চালক ও লরির মালিক যথাক্রমে আসাদুর রহমান (৩৫) ও আজির উদ্দিন (৩৬)৷ উভয়ের বাড়ি কৈলাসহরে৷


মৃতদেহ করিমগঞ্জে ময়না তদন্তের জন্য প্রেরণের পাশাপাশি আহত দুজনকে জেলা সদরের সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণের পাশাপাশি আহত দুজনকে জেলা সদরের সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে৷ তাদের অবস্থা সংকটজনক বলে খবর পাওয়া গেছে৷ এদিকে ঘটনার পর মৃত সহ-চালকের পরিবারের লোকেরা ও মৃতের ভাই জয়নুল হক অকুস্থলে পৌঁছে মৃতদেহ চিহ্ণিত করে কান্নায় ভেঙে পড়েন৷


এদিকে অপর ঘটনাটি ঘটেছে এদিন সকাল সাতটায়৷ মোট সাতজন রোগী নিয়ে এএস, এসি(দুই আট আট চার) নম্বরের একটি অটো রিক্সা ত্রিপুরা চোরাইবাড়ি থেকে মাকুন্দা লেপ্রসী কাম জেনারেল হসপিট্যালে পৌঁছার পথে লোয়াইরপোয়া মোটর স্ট্যান্ড সংলগ্ণ স্থানের আট নং জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে৷ গুয়াহাটি থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওয়ানা হওয়া দ্রুত গামি এনএল (শূন্য এক কিউ (সাত নয় তিন চার) নম্বরের কন্টেইনার গাড়ি অর্তকিতে যাত্রী বোঝাই অটোটিকে ধাক্কা দিলে যাত্রী বোঝাই অটোটি সড়কে পাল্টি খেয়ে গড়িয়ে পড়ে৷ এতে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের তড়িঘড়ি মাকুন্দা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন৷ এদের মধ্যে রয়েছেন অটো চালক আব্দুল মতিন (২২) পিতার নাম রমজান আলী৷ বাড়ি কাঁঠালতলির বালুরবন্দ গ্রামে৷ অন্য মৃতের নাম রিয়াজ আলী (৪৫) পিতার নাম আলা উদ্দিন৷ বাড়ি উঃ ত্রিপুরার দক্ষিণ ফুলবাড়ি গ্রামে৷ উক্ত ঘটনায় অন্য আহত পাঁচ যাত্রীদের নাম জানা যায়নি৷ তবে তারা প্রত্যেকে বর্তমানে স্থানীয় মাকুন্দা হাসপাতালে চিকিৎসাধীন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top