News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষমতার লোভে জোট করেছে কংগ্রেস-শিবসেনা, দাবি অনিলের
Image

ক্ষমতার লোভে জোট করেছে কংগ্রেস-শিবসেনা, দাবি অনিলের

আম্বালা(হরিয়ানা), ১৬ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে একযোগে কংগ্রেস ও শিবসেনার বিরুদ্ধে তোপ দাগলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। মতাদর্শগত ভিন্নতা থাকা সত্বেও মূলত ক্ষমতা লোভে দুই দল জোট করেছে বলে দাবি করেছেন তিনি।

শনিবার অনিল ভিজ জানিয়েছেন, ক্ষমতার লোভ তাদের (কংগ্রেস-শিবসেনা) মুখোশ খুলে দিয়েছে। মতাদর্শগত ভিন্নতা থেকে বরাবর একেঅপরের বিরুদ্ধে রাজনীতি করে গিয়েছে কংগ্রেস ও শিবসেনা। এখন এই দুই দল জোট বাঁধছে।

রাফাল প্রসঙ্গে রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দেগে অনিল ভিজ জানিয়েছেন, কিছু সময়ের জন্য দেশকে বিভ্রান্ত করেছে রাহুল গান্ধী। মিথ্যা কথা বলার কারখানা হচ্ছে এই কংগ্রেস নেতা। কখন সঠিক তথ্য তুলে ধরেননি তিনি।

উল্লেখ করা যেতে পারে শিবসেনাকে সরকার গড়ার ক্ষেত্রে সমর্থন জানাতে সম্মত হয়েছে এনসিপি-শিবসেনা জোট। ন্যূনতম কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। এই রাজনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে তোপ দেগেছেন অনিল ভিজ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top