News Flash

  • Home
  • Uncategorized
  • আমি কখনও ষড়যন্ত্রের রাজনীতি শিখিনি, ভবিষ্যতেও শিখব না, জানালেন মুখ্যমন্ত্রী
Image

আমি কখনও ষড়যন্ত্রের রাজনীতি শিখিনি, ভবিষ্যতেও শিখব না, জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ বিরোধীদের সমালোচনার প্রতিবাদস্বরূপ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, তিনি কোনওদিন ষড়যন্ত্রের রাজনীতি শিখেননি, আর ভবিষ্যতেও শেখার কোন ইচ্ছা নেই৷ বিরোধী পার্টিতে যারা রয়েছেন তারা বলছেন যে সরকার রাজনৈতিক ষড়যন্ত্র করছে৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমার পার্টি কোনদিন ষড়যন্ত্রে বিশ্বাসই করেনি৷ যদি কেউ দুর্নীতি করে, এবং মুখ্যমন্ত্রী সে দুর্নীতির তদন্তের নির্দেশ দেন, এক্ষেত্রে যদি বিরোধী দলনেতা বলেন যে ষড়যন্ত্র হচ্ছে, তাহলে আমি সেই ষড়যন্ত্র লাখোবার করব৷ শুক্রবার চম্পকনগরে স্বাস্থ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই বিপ্লব কুমার দেব বিরোধী দলের নেতাদের সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন৷


দকদকস্বাস্থ্য পরিষেবাকে রাজ্যের অন্তিম ব্যক্তির কাছে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ আগামী ২০২২ সালের মধ্যে রাজ্যের উপস্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে উন্নত পরিকাঠামো সহ স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পরিকল্পনা নিয়েছে সরকার৷ আজ জিরানীয়ার চম্পকনগরে দু’দিনব্যাপী পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক স্বাস্থ্যমেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ চম্পকনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আয়োজিত জেলাভিত্তিক স্বাস্থ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা৷ পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে এই স্বাস্থ্যমেলার আয়োজন করা হয়েছে৷


পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক স্বাস্থ্যমেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আরও বলেন, বর্তমান সরকার রাজ্যে স্বাস্থ্য পরিষেবা ও গুণগত শিক্ষার সম্পসারণে গুরুত্ব দিয়ে কাজ করছে৷ রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর জন্য কেন্দ্রীয় সরকারের যে যোজনাগুলি রয়েছে তার বেশিরভাগ জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে৷ এই যোজনাগুলির সুুফল যাতে রাজ্যের মানুষ নিতে পারেন তার জন্য সরকার উদ্যোগ নিয়েছে৷ তিনি বলেন, আয়ুমান ভারত যোজনায় সারা রাজ্যে ই-কার্ড প্রদান করা হচ্ছে৷ অনেকেই এই যোজনার সুুফল পেয়ে উপক’ত হচ্ছেন৷ আয়ুমান ভারত যোজনায় একজন সুুবিধাভোগী চিকিৎসার জন্য সর্বাধিক ৫ লক্ষ টাকা পেতে পারেন৷ এই যোজনার মাধ্যমে ২০ লক্ষ ৫৭ হাজার মানুষের নাম নথিভুক্ত হয়েছে, যা জনসংখ্যার প্রায় ৭১ শতাংশ৷

আয়ুমান ভারত যোজনায় যারা অন্তর্ভক্ত হওয়ার সুুযোগ পাননি তাদের জন্য স্বাস্থ্য পরিষেবার সুুযোগ পৌঁছে দিতে ত্রিপুরা সরকার আয়ুমান ত্রিপুরা নামে নতুন এক প্রকল্প নিয়েছে৷ এই প্রকল্পে আরও ৩ লক্ষ ৫৬ হাজার সুুবিধাভোগীকে ই-কার্ড দেওয়া হবে৷ আয়ুমান ভারত ও আয়ুমান ত্রিপুরা এই দুই যোজনা মিলে চিকিৎসার জন্য রাজ্যের ২৪ লক্ষ ১৩ হাজার মানুষ উপক’ত হবেন৷ মুখ্যমন্ত্রী রাজ্যের বিরাট সংখ্যক জনগণের কাছে স্বাস্থ্য পরিষেবার সুুযোগ পৌঁছে দিতে পারার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ জানান৷


তিনি বলেন, ১৩০ কোটি মানুষের দেশে আয়ুমান ভারতের মতো প্রকল্প চালু করে প্রতি ব্যক্তিকে বছরে ৫ লক্ষ টাকা প্রদান কল্পনাতীত ছিলো৷ আর ত্রিপুরার মতো রাজ্যে ’আয়ুমান ভারত ও আয়ুমান ত্রিপুরা’ মিলিয়ে মোট ৭৫ ভাগেরও বেশি মানুষকে স্বাস্থ্য সুুবিধার আওতায় নিয়ে আসায় রাজ্যের স্বাস্থ্যচিত্র আরও উন্নত হবে৷ তিনি আরও বলেন, রাজ্যে মহিলার উপর নির্যাতনের হার প্রায় ৮ শতাংশের বেশি কমেছে৷
২০১৬-১৭ সালে এই হার যেখানে ছিলো ৫০ শতাংশ, ২০১৭-১৮ সালে তা এসে দাঁড়ায় ৪৭ শতাংশ, ২০১৮-১৯ সালে তা দাঁড়িয়েছে ৪৩ দশমিক ২ শতাংশে, অর্থাৎ ত্রিপুরার সমাজ ব্যবস্থায় মহিলাদের উপর নির্যাতনের হার ক্রমাগত হাস পাচ্ছে৷ এতে সহজেই বলা যেতে পারে ত্রিপুরাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনকভাবে পরিবর্তিত হচ্ছে৷ বর্তমান সরকার মহিলাদের উপর কোনও অত্যাচার বরদাস্ত করবে না৷ রাজ্যের ইণ্ডাস্ট্রিয়াল গ্রোথ চিত্রেও উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে৷ সি ডি অনুপাতে ইণ্ডাস্ট্রিয়াল গ্রোথ ৩৯ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৫৬ শতাংশে পৌঁছে গেছে৷ যার অর্থ হলো ত্রিপুরাতে শিল্পের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে৷ কাজের সুুযোগ সৃষ্টি হয়েছে৷ এতে প্রমাণিত হয় ত্রিপুরা নিজের পায়ে দাঁড়াতে চলেছে৷

ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসেস রেজিস্ট্রেশন অনুসারে বর্তমানে রাজ্যে ১ লক্ষ ৬৯ হাজারের মতো বেকার রয়েছে৷ ২০১৮ সালে যা ছিলো প্রায় সাড়ে ৭ লক্ষ৷ বেকারত্বের হার হাস পেয়েছে৷ তেমনি হাস পেয়েছে অপরাধের মাত্রা৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী ক’ষি সম্মাননিধি পরিকল্পনায় প্রথমবার রাজ্যে ২ লক্ষ ২০ হাজার ক’ষক পরিবারকে বছরে ৬ হাজার টাকা করে আর্থিক সুুবিধা দেওয়া হয়েছে৷ মিনিমাম সাপোর্ট প্রাইসের মাধ্যমে ১৭ টাকা ৫০ পয়সা দরে ক’ষকদের কাছ থেকে ৪৮ কোটি টাকার বেশি ধান ক্রয় করা হয়েছে৷ অর্থাৎ সব মিলিয়ে প্রায় ১৫০ কোটি টাকা গ্রামীণ গরীব ক’ষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে৷ যা ত্রিপুরার জন্য এক নতুন ইতিহাস৷ বর্তমানে রাজ্যে মাথাপিছু গড় আয় বৃদ্ধি পেয়েছে৷ ২০১৬-১৭ যেখানে গড় মাথাপিছু আয় ছিলো ১ লক্ষ ১৬ হাজার ৫৮ টাকা৷ ২০১৮-১৯ সালে তা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৬৫৭ টাকায় অর্থাৎ গড় আয় বৃদ্ধি পেয়েছে প্রায় ১৬ হাজার টাকা৷ ২০১৯-২০ সালে তা হয়ে দাঁড়াবে ১ লক্ষ ৫১ হাজার ৬৩২ টাকা৷ অর্থাৎ বছরে গড় আয় দেড় লক্ষ টাকা অতিক্রম করবে৷ যার অর্থ হলো মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে৷


মুখ্যমন্ত্রী বলেন, পরিবর্তন এসেছে ত্রিপুরায়৷ অটল জলধারা মিশন প্রকল্পে রাজ্যে ১ হাজার কোটি টাকার উপরে ব্যয় করে রাজ্য সরকার প্রতিটি নাগরিককে জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে৷ এই ধরনের স্বাস্থ্যমেলা আয়োজনের জন্য তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং জেলা প্রশাসনকে অভিনন্দন জানান৷ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা বলেন, রাজ্য সরকারের এই ধরনের মেলার আয়োজন প্রশংসনীয় এক উদ্যোগ৷ রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নত হচ্ছে৷ তাছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক ধীরেন্দ্র দেববর্মা ও বিধায়ক সুুশান্ত চৌধুরী৷ জেলাভিত্তিক এই মেলায় ২০টি স্টল খোলা হয়েছে৷ তাছাড়া রয়েছে স্বেচ্ছা রক্তদান শিবির৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিকালী আশ্রমের মহারাজ চিত্ত দেববর্মা৷ স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডা. রজত দেববর্মা৷ ধন্যবাদ ’াপন করেন পশ্চিম জেলার জেলাশাসক ডা. সন্দীপ এন মাহাত্মে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top