News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যা মামলায় সর্বোচ্চ সিদ্ধান্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে : নরেন্দ্র মোদী
Image

অযোধ্যা মামলায় সর্বোচ্চ সিদ্ধান্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে : নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.) :  অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি এই রায়দানকে ভারতের নতুন অধ্যায়ের সূচনা বলে অভিহিত করেছেন তিনি।

এদিন সন্ধ্যা জাতীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে ৯ নভেম্বর দিনটি ইতিহাসের পাতায় ঐতিহাসিক উপলবদ্ধি হয়ে থেকে যাবে। এদিন তিন দশক আগের বার্লিন দেওয়ালের পতনের উল্লেখ করে তিনি বলেন, ১৯৯১ সালের ৯ নভেম্বর পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানির মধ্যে থাকা বার্লিনের দেওয়ালের পতন হয়। এর ফলে দেওয়ালের দুই দিককার মধ্যে থাকা মানুষের মধ্যে পুনরায় মিলন ঘটে। সেই ৯ নভেম্বরে অযোধ্যা মামলার রায় ঘোষণা করা হল। কর্তারপুর সাহেব করিডোরের উদ্বোধনও হল। এর শিক্ষণীয় বিষয় হল পারস্পরিক সম্মতি এবং মিলে মিশেই যে কোনও বড় লক্ষ্য পূরণ করা যায়। ভারত এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে কর্তারপুর করিডোর খোলা সম্ভব হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, বহু দশক ধরে চলে আসা অযোধ্যার সমস্যা বহু প্রজন্মের উপর প্রভাব ফেলেছে। কারো মনে মামলার রায় নিয়ে কোনও রকমের ন্যূনতম দ্বন্দ্ব থাকলেও তা ত্যাগ করা উচিত। শান্তি ও সম্প্রীতির পরিবেশেই নবীন প্রজন্মকে নতুন ভারতের নির্মাণ করতে হবে। নতুন ভারতে সবাইকে সঙ্গে নিয়ে সবার জন্য উন্নয়ন করতে হবে। আর সবার বিশ্বাস অর্জনের জন্য সঙ্কল্পবদ্ধ হওয়াটা জরুরি হয়ে পড়েছে। নতুন ভারতে ভয়, কটূতা এবং নেতিবাচক চিন্তা ভাবনার কোনও জায়গা নেই। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের বিচারকদের প্রশংসা করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিচারকের দীর্ঘ সময় ধরে সব পক্ষের বক্তব্য ধৈর্য্য ধরে শুনেছে। ভারত যে বিশ্বের সব থেকে বড় গণতন্ত্র, তা গোটা বিশ্ববাসী জানে। পাশাপাশি তারা এটাও জানল যে ভারতের গণতন্ত্র জীবন্ত এবং মজবুত। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সমাজের সকলস্তরের মানুষ খোলা মনে মেনে নিয়েছে।  তা ভারতের পুরাতম সংস্কৃতি ও সৌহার্দ্যের জীবন্ত উদাহরণ বহন করে চলেছে। বৈচিত্রের মধ্যে একতা কয়েক হাজার বছর ধরে ভারতের পরিচয় হয়ে এসেছে। সেটাই যে ভারতের প্রাণ, তা ফের প্রমাণিত হল। ইতিহাসের স্বর্ণাক্ষরে ১৩০ কোটি ভারতবাসী চিরদিনের মতো ঠাই পেয়ে গেল। সুপ্রিম কোর্টের রায়দান থেকে এটা স্পষ্ট যে কঠিন থেকে কঠিনতম সমস্যা সংবিধানের আঙিনার মধ্যে থেকেই করা সম্ভব। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেরি হলেও সংবিধান এবং বিচারব্যবস্থার প্রতি আস্থাশীল থাকা উচিত। এখন রাষ্ট্র নির্মাণের জন্য সবার এগিয়ে আসা উচিত বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top