News Flash

  • Home
  • Uncategorized
  • ‘লক্ষ্য’ প্রকল্পে এক লক্ষ টাকা বৃত্তি অভিজিৎ মজমদারকে
Image

‘লক্ষ্য’ প্রকল্পে এক লক্ষ টাকা বৃত্তি অভিজিৎ মজমদারকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মুখ্যমন্ত্রীর ‘লক্ষ্য’ প্রকল্পে বৃত্তি প্রদান করলে ইউ পি এস সি পরিচালিত কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষায় প্রিলিমিনারি স্তরে উত্তীর্ণ ছাত্র অভিজিৎ মজুমদারকে৷ এ উপলক্ষে আজ শিক্ষামন্ত্রী অফিস কক্ষেই এক অনুষ্ঠান আয়োজিত হয়৷ অনুষ্ঠানে মন্ত্রী শ্রীনাথ উদয়পুরের ছনবনের অভিজিৎ মজুমদারকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান৷ তাঁর হাতে তুলে দেন ‘লক্ষ্য’ প্রকল্পে বৃত্তির এক লক্ষ টাকার অনুমোদনপত্র৷ খুশী ব্যক্ত করে অভিজিতের সফলতা কামনা করেন মন্ত্রী শ্রীনাথ৷


তিনি বলেন, রাজ্যের ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধা রয়েছে৷ কিন্তু অনেক ক্ষেত্রেই আর্থিক কারণে কোচিং নিতে না পারায় ইউ পি এস সি’র সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় আগ্রহ কম দেখা যায় তাঁদের মধ্যে৷ রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রীদের ইউ পি এস সি’র কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষায় উৎসাহিত করার উদ্দেশ্যেই বর্তমান রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ‘লক্ষ্য’ নামক বৃত্তি প্রকল্প চালু করে৷ তিনি জানান, এই প্রকল্পে ইউ পি এস সি’র কেন্দ্রীয় সিভিল সার্ভিস পরীক্ষায় প্রিলিমিনারি স্তরে উত্তীর্ণ প্রার্থীকে মেইনস পরীক্ষায় প্রস্তুতি অর্থাৎ কোচিং ও যাতায়ত খরচ হিসেবে এক লক্ষ টাকা বৃত্তি দেওয়ার সংস্থান রয়েছে৷ তখন দিল্লির ত্রিপুরা ভবনে প্রার্থীর থাকা খাওয়ার ব্যয়ভারও বহন করবে রাজ্য সরকার৷


ত্রিপুরা ভবন থেকে মৌখিক পরীক্ষা কেন্দ্রস্থলে যাওয়া আসার জন্য গাড়িরও ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার৷ তবে এই বৃত্তির সুযোগ নিতে হলে প্রার্থীকে অবশ্যই ত্রিপুরার স্থায়ী বসবাসকারী হতে হবে৷ প্রার্থীর পারিবারিক বাৎসরিক আয় ১০ লক্ষ টাকার বেশী হতে পারবেনা৷ রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে এই প্রকল্পটি রূপায়ণ করা হচ্ছে বলে শ্রীনাথ জানান৷ শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকার চাইছে রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রীরা আই এ এস, আই পি এস, আই এফ এস, আই আর এস স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আরও বেশী বেশী করে অংশ নিক৷ এজন্যই এই প্রকল্পটি চালু করা হয়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, এই বছর রাজ্য থেকে ৫ জন পরীক্ষার্থী ইউ পি এস সি’র এই প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে৷ পারিবারিক বাৎসরিক আয় দশ লক্ষ টাকার মধ্যে রয়েছে অভিজিৎ মজুমদারের৷ যে জন্য সে এই প্রকল্পের সুযোগ পেল৷ শিক্ষামন্ত্রী শ্রীনাথ জানান, একজন প্রার্থী সর্বোচ্চ দুইবার এই প্রকল্পের সুযোগ নিতে পারবে৷ সাংবাদিকদের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অভিজিৎ মজুমদার রাজ্য সরকারের এই উদ্যোগের করবে বলে তিনি জানান৷ অভিজিৎ মজুমারের সাথে ত্রিপুরার অন্যান্য চার জন প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থী হলেন, পান্ডব চাকমা, দেবস্মিতা বল, কেনেথ চাকমা ও সুমিত পাল৷ এদিনের অনুষ্ঠানে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা সাজু ওয়াহিদও উপস্থিত ছিলেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top