News Flash

  • Home
  • Uncategorized
  • মার্কিন প্রেসিডেন্টকে আর্থিক জরিমানা করল আদালত
Image

মার্কিন প্রেসিডেন্টকে আর্থিক জরিমানা করল আদালত

ওয়াশিংটন, ৮ নভেম্বর (হি.স.) : মার্কিন প্রেসিডেন্টকে আর্থিক জরিমানা করল সে দেশের একটি আদালত। নিজের দাতব্য প্রতিষ্ঠানের তহবিল অপব্যাবহারের দায়ে ডোনাল্ড ট্রাম্পকে  এই আর্থিক জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে।  

২০১৬ সালে রাজনৈতিক প্রচারের কাজে নিজের দাতব্য প্রতিষ্ঠানের তহবিল অপব্যাবহারের দায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছেন দেশটির একটি আদালত। বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালত ট্রাম্পকে এ জরিমানা করেছে। এর আগে ট্রাম্পের বিরুদ্ধে ব্যক্তিস্বার্থে নিজ দাতব্য প্রতিষ্ঠান ‘দ্য ডোনাল্ড জে (জুনিয়র) ট্রাম্প ফাউন্ডেশন’র অর্থ ব্যবহারের অভিযোগ তোলে আইনজীবীরা। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

বৃহস্পতিবারের রায়ে জরিমানা করার পাশাপাশি বিচারক সালিয়ান স্কারপুলা নির্দেশ দেন, ট্রাম্প বা তার বড় ৩ সন্তানের নামে চালানো কোনও দাতব্য প্রতিষ্ঠানই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। শীঘ্রই ট্রাম্পকে এই জরিমানা শোধ করতে কড়া নির্দেশ দেন বিচারক। ২০১৬ সালে আইওয়া অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে ট্রাম্প আইন লঙ্ঘন করে দাতব্য প্রতিষ্ঠানের টাকা ব্যবহার করেন।  

এদিকে বরাবরের মত অর্থ অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। এটি তার বিরোধী পক্ষ ডেমোক্র্যাটদের চাল বলে উল্লেখ করেছেন তিনি। ডেমোক্র্যাটরা তাকে ‘মামলায় ফাঁসাতে যে কোনো কিছু করতে পারে’ বলে অভিমত ট্রাম্পের।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top