News Flash

  • Home
  • Uncategorized
  • মোহন ভাগবত ও উদ্ধবের মধ্যে এখনও পর্যন্ত কোনও কথা হয়নি : সঞ্জয় রাউত
Image

মোহন ভাগবত ও উদ্ধবের মধ্যে এখনও পর্যন্ত কোনও কথা হয়নি : সঞ্জয় রাউত

মুম্বই, ৭ নভেম্বর (হি.স.): যে কোনও মুহূর্তেই ‘সুখবর’ আসতে পারে| পিছিয়ে এসেছে শরদ পওয়ারের দল এনসিপিও| মহারাষ্ট্রে বিরোধী আসনেই বসতে চায় এনসিপি| কিন্তু, এখনও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে নিজেদের সিদ্ধান্তে এখনও অনড় শিবসেনা| বৃহস্পতিবার শিবসেনা নেতা সঞ্জয় রাউত ফের জানালেন, ‘মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী শিবসেনা থেকেই হবে|’ একইসঙ্গে সঞ্জয় রাউত জানিয়েছেন, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত এবং শিবসেনা প্রেসিডেন্ট উদ্ধব ঠাকরের মধ্যে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি| শিবসেনার রাজ্যসভার সাংসদের কথায়, ‘মোহন ভাগবত এবং উদ্ধব ঠাকরের মধ্যে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি|’

মহারাষ্ট্র রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, শিবসেনা বিধায়কদের রিসর্টে পাঠানো হচ্ছে| এই গুঞ্জন প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, ‘এমন কোনও দরকারই নেই, আমাদের বিধায়করা তাঁদের সঙ্কল্পে দৃঢ় এবং দলের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ| এই ধরনের গুজব যারা ছড়াচ্ছে, তাঁদেরই নিজেদের বিধায়কদের নিয়ে চিন্তা করা উচিত|’ এরপরই মুখ্যমন্ত্রিত্ব নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে সঞ্জয় রাউত বলেছেন, ‘মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী শিবসেনা থেকেই হবে|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top