News Flash

  • Home
  • Uncategorized
  • শরণার্থীদের অবরোধ আন্দোলন দমাতে বলপ্রয়োগের পথেই হাটছে রাজ্য সরকার
Image

শরণার্থীদের অবরোধ আন্দোলন দমাতে বলপ্রয়োগের পথেই হাটছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ রিয়াং শরণার্থীরা অবরোধ আন্দোলন প্রত্যাহার করছে না৷ অতিরিক্ত অর্থ দেওয়ার নতুন প্যাকেজের ঘোষণা সত্ত্বেও তাঁরা মিজোরামে ফিরে যাচ্ছেন না৷ তাই, অবরোধ আন্দোলন দমাতে বলপ্রয়োগের পথেই হাঁটতে হচ্ছে ত্রিপুরা সরকারকে৷ কারণ, সকাল থেকে বিকেল পর্যন্ত অবরোধের জেরে দশদা-আনন্দবাজার এলাকায় জনজীবনে ব্যাঘাত ঘটছে৷ শুধু তাই নয়, ওই এলাকায় পরিবেশ থমথমে হয়ে রয়েছে৷ তাই, আজ মধ্যরাত থেকে আশাবাড়ি এবং নাইশিংপাড়া এলাকায় ১৪৪ ধারা জারি করছে কাঞ্চনপুর মহকুমা প্রশাসন৷ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কাঞ্চনপুর মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য৷


প্রসঙ্গত, রিয়াং শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া নিয়ে আবারো জটিলতার সৃষ্টি হয়েছে৷ গত ৩ অক্টোবর থেকে প্রক্রিয়া শুরু হলেও হাতেগুনা কয়েকটি পরিবার মিজোরামে ফিরে গেছেন৷ এদিকে, সিদ্ধান্ত অনুযায়ী গত ১ অক্টোবর থেকে শরণার্থী শিবিরে বিনামূল্যে রেশন এবং নগদ আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ ফলে, অনাহারে শরণার্থীদের মৃত্যু হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ এখন পর্যন্ত শরণার্থী শিবিরে শিশু সহ ৪ জনের মৃত্যু হয়েছে৷ তবে, তাঁদের শুধুই যে খাদ্যের অভাবে মৃত্যু হয়েছে সরকারিভাবে এমন কোন ঘোষণা দেওয়া হয়নি৷ শিশুরা অজানা জ্বরে আক্রান্ত ছিলেন এবং সময় মতো হাসপাতালে নিয়ে না যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে৷ তাছাড়া, দুই জন বয়স্ক মহিলার বার্ধক্যজনিত কারণেও মৃত্যু হতে পারে বলে অনুমান করা হচ্ছে৷


গত ৩১ অক্টোবর থেকে সকাল ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দশদা থেকে আনন্দবাজার রাস্তা অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছেন শরণার্থীরা৷ এমবিডিপিএফ সংগঠনের নেতাদের নেতৃত্বে শতাধিক রিয়াং শরণার্থী প্রতিদিন অবরোধ করছেন৷ শুধু তাই নয়, তারা খাদ্য গুদাম লুঠের হুমকি দিয়েছিলেন৷ তাই, আনন্দবাজার খাদ্য গুদামের ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে কাঞ্চনপুর মহকুমা প্রশাসন৷


এদিকে, গতকাল কাঞ্চনপুর ডাক বাংলোতে ত্রিপুরা সরকারের অতিরিক্ত মুখ্য সচিব কুমার অলোক উত্তর ত্রিপুরা জেলা ও মহকুমা প্রশাসনকে সাথে দিয়ে উদ্ভুত ওই পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন৷ বৈঠকে মিজোরামে ফিরে গেলে রিয়াং শরণার্থীদের অতিরিক্ত ২৫ হাজার টাকা দেওয়ার প্যাকেজের ঘোষণা দেন তিনি৷ তবে, তিনদিনের মধ্যে শরণার্থীদের মিজোরামে ফিরে যাওয়ার শর্ত দেওয়া হয়েছিল৷ কিন্তু, তাতে শরণার্থীরা এখন পর্যন্ত সাড়া দেননি বলে জানিয়েছেন কাঞ্চনপুর মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য৷
তিনি আজ জানিয়েছেন, শরণার্থীদের অবরোধ আজকেও চলেছে এবং তারা কেন্দ্রের নতুন প্যাকেজ ঘোষণাতেও এখনও সাড়া দেননি৷ কারণ, কোন শরণার্থী পরিবার আজ মিজোরামে ফিরে যাননি৷

তবে, আগামীকাল থেকে তাদের রাস্তা অবরোধ করতে দেওয়া হবে না৷ তিনি বলেন, আজ মধ্যরাত থেকে দশদা-আনন্দবাজার রাস্তা আশাপাড়া ও নাইশিংপাড়া এলাকায় ১৪৪ ধারা জারি করে হবে৷ তার জন্য ইতিমধ্যে মাইকিং করে বিষয়টি সকলকে অবগত করা হয়েছে৷ তবুও, যে কোন পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত টিএসআর এবং সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে, বলেন তিনি৷ তাঁর দাবি, নিরাপত্তা বাহিনী এসে পৌছে গিয়েছে এবং আগামীকাল সকাল থেকে কাউকে অবরোধ করতে দেওয়া হবে না৷ তিনি সতর্ক করে বলেন, জোর করে কেউ রাস্তা অবরোধ করতে চাইলে প্রশাসনকেও বাধ্য হয়ে বল প্রয়োগ করতে হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top