News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে সরকার গঠনের দায়িত্ব বিজেপি এবং শিবসেনার, বিরোধী আসনেই বসবে এনসিপি : শরদ পওয়ার
Image

মহারাষ্ট্রে সরকার গঠনের দায়িত্ব বিজেপি এবং শিবসেনার, বিরোধী আসনেই বসবে এনসিপি : শরদ পওয়ার

মুম্বই, ৬ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রে সরকার গঠনের দায়িত্ব বিজেপি ও শিবসেনারই| শিবসেনা-এনসিপি সরকারের কোনও প্রশ্নই ওঠে না| মহারাষ্ট্রে বিরোধী আসনেই বসবে এনসিপি| বুধবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়ে দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার| বুধবার সকালেই মুম্বইয়ে এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের বাড়িতে যান শিবসেনা নেতা সঞ্জয় রাউত| পওয়ার ও রাউতের মধ্যে বেশ কিছু সময় ধরে বৈঠক হয়| এই বৈঠকের পরই মারাঠা-ভূমে গুঞ্জন ছড়ায়, তাহলে কী এবার মহারাষ্ট্রে শিবসেনা ও এনসিপি সরকার গড়তে চলেছে? এই গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন শরদ পওয়ার নিজেই| সাংবাদিক বৈঠকে শরদ পওয়ার বলেছেন, ‘শিবসেনা-এনসিপি সরকার গড়ার প্রশ্ন কেন? তাঁরা (বিজেপি-শিবসেনা) বিগত ২৫ বছর ধরে এক সঙ্গে রয়েছেন, আজ অথবা আগামীকাল তাঁরা আবারও একত্রিত হবেন|’ শরদ পওয়ারের কথায়, ‘বিজেপি এবং শিবসেনার অবিলম্বে সরকার গঠন করা উচিত| রাষ্ট্রপতি শাসন এড়াতে এই মুহুর্তে অন্য কোনও বিকল্প নেই|’

মহারাষ্ট্রে বিরোধী আসনেই বসবে এনসিপি| শরদ পওয়ার সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘আমার এখন কিছুই বলার নেই| বিজেপি এবং শিবসেনার উচিত শীঘ্রই সরকার গঠন করা| বিরোধী আসনেই বসবে এনসিপি|’ বুধবার সকালেই শরদ পওয়ারের বাসভবনে যান শিবসেনা নেতা সঞ্জয় রাউত| সূত্রের খবর, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে পওয়ার-রাউতের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে| শরদ পওয়ারের বাড়ি থেকে বেরিয়ে সঞ্জয় রাউত বলেছেন, ‘তিনি (শরদ পওয়ার) দেশ ও রাজ্যের একজন প্রবীণ নেতা| মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি যথেষ্ট উদ্বিগ্ন| এ বিষয়েই মূলত আলোচনা হয়েছে|’ সঞ্জয় রাউতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে পওয়ার নিজেই বলেছেন, ‘আসন্ন রাজ্যসভা অধিবেশন নিয়েই সঞ্জয় রাউতের সঙ্গে আলোচনা হয়েছে| কয়েকটি বিষয়ে আমাদের দু’জনের অবস্থান একই|’

কৃষক-স্বার্থে কেন্দ্রীয় সরকারের কাছে বিশেষ অনুরোধ করে পওয়ার এদিন বলেছেন, ‘বৃষ্টিতে যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে, তাঁদের সহায়তা করা উচিত কেন্দ্রের| ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে আমি গিয়েছিলাম, অনুভব করেছি কৃষকদের অবশ্যই ত্রাণ সরবরাহ করা উচিত| অপর একটি বিষয় হল-ফসলের ক্ষতির জন্য কৃষকদের অর্থ প্রদান করে না বীমা সংস্থাগুলি| অর্থ মন্ত্রকের উচিত এ বিষয়ে হস্তক্ষেপ করা|’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top