News Flash

  • Home
  • Uncategorized
  • পারিবারিক ঝামেলার জেরে গোমতীতে ঝাপ, নিখোঁজ গৃহস্বামী
Image

পারিবারিক ঝামেলার জেরে গোমতীতে ঝাপ, নিখোঁজ গৃহস্বামী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ নভেম্বর৷৷ রবিবার রাতে উদয়পুর মহকুমার পুর পরিষদের ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা দিলিপ সাহা উদয়পুরের সুভাষ সেতুর উপর থেকে ঝাপ দেয়৷ সংসারে কথা কাটাকাটিকে কেন্দ্র করে গোমতী নদীর জলে ঝাপ দেয় বলে জানা গেছে৷ এলাকাবাসীর নজরে বিষয়টি এলে খবর দেয় রাধাকিশোরপুর থানায়৷


ঘটনাস্থলে পথচলতি মানুষ এই বিষয়টি দেখে দিলীপ সাহাকে উদ্ধার করতে নেমে পরে গোমতী নদীর জলে৷ খবর দেওয়া হয় মহকুমা শাসককেও৷ বহু খোঁজাখুঁজির না পেয়ে আনা হয় এনডিআরএফ এর একটি টিম৷ সোমবার সকাল থেকে ফের নদীতে চলতে থাকে তল্লাশি৷ সেই সময় উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের নির্বাচিত সদস্য শিশির ভৌমিক৷ এদিকে পুলিশ সেতুর কাছ থেকে দিলিপ সাহার বাইক ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে৷ দিলিপ সাহার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি৷
জানা গেছে দিলিপ সাহা নাগাল্যান্ডে কয়েক বছর ধরে ব্যবসা করছিল৷

তার মাঝে উদয়পুর রাজারবাগে নিজ বাড়ি তৈরি করে স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে থাকতেন৷ বড় মেয়ের বিয়ে দিয়েছেন৷ আর ছেলে স্ত্রীকে নিয়ে নাগাল্যান্ড থাকে৷ গোমতী নদীর জলে এনডিআরএফ এর টিম এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীরা বহু তল্লাশি অভিযান জারি রেখেছে৷ যৌথ ভাবে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান মহকুমা শাসক অনিরুদ্ধ রায়৷ তবে নদীতে ঝাঁপ দেওয়ার সঠিক কারন নিয়ে সন্দেহ দানা বেঁধেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top