News Flash

  • Home
  • Uncategorized
  • বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে
Image

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে

টোকিও, ৪ নভেম্বর (হি.স.) : বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আসিয়ান সম্মেলনে যোগ দিতে রবিবার বিমানে টোকিও থেকে ব্যাংকক যাচ্ছিলেন প্রধানমন্ত্রী। বিমান মাটি ছাড়ার এক ঘণ্টার মধ্যেই তাতে আগুন লেগে যায়। যদিও, তড়িঘড়ি মাঝআকাশেই সেই আগুন নিভিয়ে ফেলা হয়। এই ঘটনায় প্রধানমন্ত্রীর সফরে কোনও প্রভাব পড়েনি বলে জানা গিয়েছে।

রাজধানী টোকিও থেকে বোয়িং ৭৭৭ -৩০০ ইআর বিমানে সফর শুরু করেন তিনি। প্রায় ঘণ্টাখানেক বিনা বাধায় উড়ান ভরার পর আগুন লেগে যায়। তবে বড় কিছু ক্ষতি হওয়ার আগেই তড়িঘড়ি সেই আগুন নিবিয়ে ফেলেন কর্মীরা। তদন্তে জানা গিয়েছে, বিমানটির কিচেনের একটি ওভেন থেকে আগুনের সূত্রপাত হয়। কোনও কারণে ওভেনটিতে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। যন্ত্রটি থেকে ধোঁয়া বেরতে দেখে তড়িঘড়ি ছুঁটে যান বিমানের কর্মীরা। তারপরই বিমানে মজুত অগ্নিনির্বাপণ যন্ত্র থেকে ফোম স্প্রে করে মুহূর্তে আগুন নিভিয়ে ফেলা হয়।

উল্লেখ্য, রবিবার থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয়েছে আসিয়ান সম্মেলন। তিনদিনের এই সম্মেলনে আসিয়ান দেশগুলির সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি, আজ সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top