News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটক উপ-নির্বাচনে কোনও দলের সঙ্গেই জোট নয়, জানিয়ে দিলেন কুমারস্বামী
Image

কর্ণাটক উপ-নির্বাচনে কোনও দলের সঙ্গেই জোট নয়, জানিয়ে দিলেন কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ নভেম্বর (হি.স.): আগামী ৫ ডিসেম্বর কর্ণাটকে উপ-নির্বাচন| আসন্ন উপ-নির্বাচনে কংগ্রেস-সহ কোনও দলের সঙ্গেই জোট করতে নারাজ জনতা দল (সেক্যুলার)| শনিবার একথা জানিয়ে দিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডি (এস) নেতা এইচ ডি কুমারস্বামী| আসন্ন উপ-নির্বাচন প্রসঙ্গে কুমারস্বামী বলেছেন, ‘উপ-নির্বাচনে কোনও দলের সঙ্গে জোট করছি না আমরা|’

একইসঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কেও একহাত নিয়েছেন এইচ ডি কুমারস্বামী| কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, ‘বিজেপি কীভাবে শক্তি ও অর্থের অপব্যবহার করেছে, তা শুক্রবারই প্রকাশ্যে এসেছে| এখন জনগণই তাঁদের বিচার করবে|’ প্রসঙ্গত, প্রথমে ঠিক হয়েছিল গত ২১ অক্টোবর কর্ণাটকের ১৫টি বিধানসভা আসনে উপ-নির্বাচনের ভোট হবে| পরে সেই তারিখ বদলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ২১ অক্টোবর নয়, ৫ ডিসেম্বর কর্ণাটকে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে| ৫ ডিসেম্বর সকাল সাতটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top