News Flash

  • Home
  • Uncategorized
  • নানা সমস্যায় ধুঁকছে জম্পুইপাহাড়, বাজারে টান পড়ল কমলালেবুর
Image

নানা সমস্যায় ধুঁকছে জম্পুইপাহাড়, বাজারে টান পড়ল কমলালেবুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ গোটা উত্তর- পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরার কাঞ্চনপুর জম্পুই পাহাড়ের কমলালেবুর একদা আলাদা চাহিদা ছিল৷ চাষিরাও কমলালেবু উৎপাদন করতেন প্রচুর৷ কিন্তু সাম্প্রতিককালে জম্পুই পাহাড় নানা সমস্যায় ধুঁকছে৷ ফলে এলাকার প্রধান আয়ের উৎস কমলালেবু চাষে চলছে মন্দা৷


জম্পুইয়ের কমলালেবু ত্রিপুরা পাড়ি দিয়ে দক্ষিণ অসমের বরাক ছাড়াও বহিঃরাজ্যে রফতানি করা হত৷ ছোট ও মাঝারি আকারের এ-সব কমলালেবু বর্তমানে আবহাওয়াজনিত কারণে আর তেমন জম্পুইয়ের বাগানে উপাদন হয় না৷ জানালেন পাহাড়ের অধিবাসী জনজাতিরা৷ জম্পুই পাহাড়ের কমলাচাষি শ্যামল চাকমা, রনঞ্জয় রিয়াং, বিকাশ ত্রিপুরা এই প্রতিবেদককে জানান, আগের মতো আর জম্পুইয়ে কমলালেবুর ফলন হচ্ছে না৷ ত্রিপুরা জুড়ে রবার চাষের ফলে আবহাওয়া পরিবর্তন হয়েছে৷

ব্যাকটেরিয়ার আক্রমণে বগানের কমলা গাছে প্রথমে পাতা লাল হয়ে পরে শুকিয়ে মরে যায়৷ এমন-কি জীবিত কিছু গাছেও আগের মতো ফল ধরে না৷ তাছাড়া অতিবৃষ্টিও কমলা বাগানের জন্য এক ক্ষতিকারক দিক৷ তাঁরা বলেন, এবার যদি লাগাতার বৃষ্টিপাত না হত, তা-হলে হয়ত কিছুটা ভালো ফলন হওয়ার সম্ভাবনা ছিল৷ কারণ জম্পুইয়ে নতুন কিছু বাগানও করা হয়েছে৷ গোটা এলাকায় হাজার হাজার বিঘা জমিতে কমলালেবুর বাগান থাকলেও সে পরিমাণ ফলন না হওয়ায় তাঁরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন৷
শ্যামল চাকমা বলেন, এবার ফলন কম হওয়ায় বাইরের বাজারে কমলা রফতানি করা যায়নি৷

তবে স্থানীয় বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে কমলালেবু৷ কাঞ্চনপুর বাজারে প্রতি জোড়া কমলা ১৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে৷ এটা নাকি সর্বকালের রেকর্ড৷ আগে, এমন-কি গত দু বছর আগেও স্থানীয় বাজারে কমলালেবুর জোড়া ছিল পাঁচ থেকে ছয় টাকা৷ বৃহত্তর এলাকার মানুষের একমাত্র আয়ের উৎস কমলা চাষে সৃষ্ট সমস্যা নিরসনে ভুক্তভোগীরা রাজ্য সরকারের কৃষি বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top