News Flash

  • Home
  • Uncategorized
  • বাইদ্যাদীঘিতে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে আহত ছয়, পুড়ল দোকান ও ট্রিপার ট্রাক
Image

বাইদ্যাদীঘিতে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে আহত ছয়, পুড়ল দোকান ও ট্রিপার ট্রাক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩০ অক্টোবর৷৷ বিজেপিতে গোষ্ঠী কোন্দলের জেরে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অধীন বাইদ্যাদীঘি এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে৷ উত্তেজিত বিজেপি কর্মীরা বাইদ্যাদীঘি বাজারে দুইটি দোকান ও একটি ট্রিপার গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে৷ দুই গোষ্ঠীতে সংঘর্ষের জেরে অন্তত ছয় জন আহত হয়েছেন৷ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে৷ এই ঘটনা কংগ্রেস ও সিপিএমের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে বিজেপি৷

আপাতত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ দাবি করেছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়িয়ে যারা পরিবেশ বিষিয়ে তুলতে চাইছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন গোলাঘাটি কেন্দ্রের বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা৷


অভিযোগে জানা গিয়েছে, বিজেপির সিপাহীজলা জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি সাহেব মিয়ার সাথে দুই যুবকের বচসা হয়েছে৷ ওই সময় সাহেব মিয়া দুই যুবককে শারীরিক নিগৃহ করেছেন বলে অভিযোগ৷ তাতে, প্রতিশোধ নিতে সন্ধ্যায় বাইদ্যাদীঘি বাজারে ওই দুই যুবকের ঘনিষ্ঠরা সাহেব মিয়াকে পাল্টা মারধর করেছেন৷ এই খবর ছড়িয়ে পড়তেই সাহেব মিয়ার ঘনিষ্ঠরা সংঘবদ্ধভাবে বাইদ্যাদীঘি বাজারে হামলা চালায়৷ তখন কসবা এলাকার স্থানীয় জনগণও পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন৷ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ মারাত্মক রূপ নেয়৷ উত্তেজিত হয়ে সংঘর্ষকারীরা বাইদ্যাদীঘি বাজারে দুইটি দোকানে আগুন ধরিয়ে দেয়৷ সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রিপার গাড়িতেও তারা আগুন ধরিয়ে দেয়৷


এদিকে, সংঘর্ষের জেরে স্থানীয় দোকানদার ভয়ে পালিয়ে যান৷ অনেকে দোকান বন্ধ না করেও বাইক, বাইসাইকেল ফেলে রেখে পালিয়ে যান৷ কিন্তু, এরই মধ্যে বেশ কয়েকজন স্থানীয় জনগণও সংঘর্ষের জেরে আক্রান্ত হয়েছেন৷ পুলিশ ঘটনাস্থলে পৌছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন৷ কিন্তু দুইটি দোকান ও ট্রিপার গাড়িটি রক্ষা করা সম্ভব হয়নি৷ দমকল বাহিনী আগুন আয়ত্বে আনলেও প্রচুর ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে৷


এদিনের সংঘর্ষের জেরে সাহেব মিয়া সহ ছয় জন আহত হয়েছেন৷ জানা গেছে, সাহেব মিয়ার বড় ভাই জুজু মিয়া, শঙ্কর সাহা, জীবন চন্দ্র শীল, উত্তম দেবনাথ এবং প্রদীপ দেবনাথ আহত হয়েছেন৷ তাদেরকে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ তাদের মধ্যে সাহেব মিয়া ও জুজু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাদের জি বি হাসপাতালে স্থানান্তর করেছে৷ বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷


এদিকে, সাহেব মিয়ার বোনের অভিযোগ, কয়েকজন যুবক তার ভাইয়ের গাড়ি আটকে তাকে প্রচণ্ড গালিগালাজ করেছে৷ তখন সাহেব মিয়া গাড়ি থেকে নেমে প্রতিবাদ জানালে ওই যুবকরা তাকে বেধড়ক পিটিয়েছে৷ তাকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই জুজু মিয়াও আহত হয়েছেন৷ সাহেব মিয়ার বোন জানান, আক্রমণকারী যুবকদের পরিচয় তিনি জানেননা৷ কিন্তু, ওই ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করবেন৷


এই সংঘর্ষের খবর পেয়ে সিপাহীজলা জেলা পুলিশ সুপার কৃষ্ণেন্দু ভট্টাচার্যী, বিশালগড় এসডিপিও উত্তম বণিক ও জম্পুইজলা এসডিপিও ঘটনাস্থলে ছুটে যান৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে৷ এদিকে, এই সংঘর্ষের খবর পেয়ে বিজেপি নেতা তথা বিশালগড় কেন্দ্রের বিজিত প্রার্থী নিতাই চৌধুরী, বিজেপি সিপাহীজলা জেলা সভাপতি অঞ্জন পুরকায়স্ত, গোলাঘাটি মণ্ডল সভাপতি সুশান্ত সেনগুপ্ত ঘটনাস্থলে ছুটে যান৷ নিতাইবাবু এই সংঘর্ষের পেছনে কংগ্রেস ও সিপিএমের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন৷ তবে, এলাকায় শান্তি বজায় রাখার জন্য তিনি আবেদন জানিয়েছেন৷


এদিকে, এই সংঘর্ষের ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় নানা ভাবে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে৷ ফলে, এই ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়িয়ে যারা পরিবেশ বিষিয়ে তুলতে চাইছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন গোলাঘাটি কেন্দ্রের বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা৷ তিনি সকল অংশের জনগণের কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন৷ পাশাপাশি, নদীলাগ এলাকার সিপিএমের ক্যাডার বাহিনী বাইদ্যাদীঘি বাজারে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার অপপ্রয়াস বলে দাবি করেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top