News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্গোৎসবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, আশ্বস্ত করেছেন বিদ্যুৎমন্ত্রী
Image

দুর্গোৎসবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, আশ্বস্ত করেছেন বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর ৷৷ দুর্গোৎসবে ত্রিপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার সব আয়োজন করা হয়েছে৷ ত্রিপুরাবাসীকে আশ্বস্ত করেছেন উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎমন্ত্রী জিষ্ণু দেববর্মণ৷ তাঁর দাবি, বহিঃরাজ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রিজার্ভ হিসেবে রাখা হবে৷ তাছাড়া সমস্ত বিদ্যুৎপরিবাহী লাইন এবং ট্রান্সফরমার পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে৷ ফলে, দুর্গোৎসবে বিদ্যুতের জন্য আনন্দে ভাঁটা পড়বে না বলে দাবি করেন তিনি৷

শনিবার উপমুখ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি ঘটতেই পারে৷ কিন্তু দ্রুততার সাথে ত্রুটি সারাই করাই আমাদের মূল লক্ষ্য৷ তাঁর কথায়, বিদ্যুৎ নিগমকে নির্দেশ দেওয়া হয়েছে, যে-কোনও দুর্যোগ মোকাবিলায় সবরকম প্রস্তুত থাকার জন্য৷ এক্ষেত্রে বিভিন্ন ট্রান্সফরমার এবং বিদ্যুৎ পরিবাহী লাইনে ত্রুটি দেখা দিলে দ্রুততার সাথে তা সারাই করার নির্দেশ দেওয়া হয়েছে৷ উপমুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় বিভিন্ন ট্রান্সফরমার বহু পুরনো হয়ে গেছে৷ ফলে, মাঝে-মধ্যে ওই সব ট্রান্সফরমার বিকল হয়ে যায়৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, ত্রিপুরায় দীর্ঘ বাম আমলে ট্রান্সফরমার পরীক্ষা-নিরীক্ষার কোনও কেন্দ্র স্থাপন করা হয়নি৷ ফলে ট্রান্সফরমার ক্রয় করা হলেও এর গুণমান পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না৷

তিনি জানিয়েছেন, দিল্লি থেকে এক বিশেষজ্ঞ দল ত্রিপুরার সমস্ত ট্রান্সফরমার পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আসবে৷ তাছাড়া ত্রিপুরাতেই ট্রান্সফরমার পরীক্ষা কেন্দ্র স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এর সাথে তিনি বলেন, মিটার পরীক্ষা কেন্দ্র স্থাপন করাও জরুরি হয়ে পড়েছে৷

উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন, ত্রিপুরা থেকে বাংলাদেশে ১৬০ মেগাওয়াট এবং নেপালে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রয় করা হচ্ছে৷ তবে ত্রিপুরার জন্য প্রয়োজনীয় বিদ্যুতের সংস্থান রেখেই বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে৷ এক্ষেত্রে দুর্গোৎসবে বিদ্যুতের কোনও সমস্যা যাতে না হয় সেদিকে নজর রেখে বহিঃরাজ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় করা হচ্ছে৷ তিনি জানান, প্রতিবছর বিদ্যুৎ রিজার্ভ রাখা হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top