News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ধৃত যুবক
Image

গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ আড়ালিয়ার শান্তিপাড়ায় এক লম্পট ঘরের দরজা ভেঙে এক মহিলার শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে৷ অভিযুক্তের নাম গৌতম দেব৷ মহিলার চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশিরা ছুটে এসে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ ঘটনা গত গভীর রাতের৷


ঘটনার বিবরণে জানা যায়, গৌতম দেব নামে পেশায় মিষ্টি কারিগর এক যুবক রাত আড়াইটা নাগাদ আড়ালিয়ার শান্তিপাড়ার পথ ধরে যাচ্ছিলো৷ ওইসময় সন্তোষ দাসের পুত্র বিশ্বজিৎ দাস বাড়ির পাশেই মনসা পূজা উপলক্ষ্যে ডেকোরেটরের কাজ সেরে গল্প করছিল৷ তখন গৌতম দেব তাকে জিজ্ঞেস করেছিল একটি মোবাইল ফোন খোয়া গিয়েছে সে পেয়েছি কিনা৷


বিশ্বজিৎ জানিয়েছিল না সে মোবাইল ফোনটি পায়নি৷ তার সঙ্গে কথা বলে কিছুক্ষণের মধ্যেই তার বাড়িতে ঢুকে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে৷ তখনই বিশ্বজিতের স্ত্রী চিৎকার করেন৷ চিৎকারে বিশ্বজিতের বাবা সন্তোষ সাহা সহ অন্যান্যরা ছুটে আসেন৷ তাকে আটক করে কিছু উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এ ব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷ মহিলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top