News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাজা বীর বিক্রম ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার : উপমুখ্যমন্ত্রী
Image

মহারাজা বীর বিক্রম ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট ৷৷ মহারাজা বীর বিক্রম কিশোর দেববর্মণ মাণিক্য বাহাদুর-এর ১১১ তম জন্ম শতবার্ষিকী উৎযাপনের কর্মসূচিতে আজ নজরুল কলাক্ষেত্রের প্রেক্ষাগৃহে ’মহারাজা বীর বিক্রম কিশোর দেববর্মণ মাণিক্য বাহাদুর ম্যামোরিয়াল ল্যাকচার শীর্ষক এক আলোচনা সভা আয়োজিত হয়৷ তথ্য ও সংস্ক’তি দপ্তরের উদ্যোগে এবং ত্রিবেগ এর সহযোগিতায় আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ বলেন, ত্রিপুরার শেষ রাজা ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর৷

নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গতবছর থেকে ত্রিপুরা সরকারের উদ্যোগে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের জন্ম শতবার্ষিকী পালন করা হচ্ছে৷ তিনি বলেন, এর আগেও রাজ্যের নাগরিকগণ মিলে মহারাজা বীর বিক্রম কিশোর দেববর্মণ মাণিক্য বাহাদুর-এর জন্ম শতবার্ষিকী পালনের উদ্যোগ নিয়েছিলেন৷ এই ব্যাপারে তৎকালীন রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ নেয়নি৷ কিন্তু রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের জন্ম শতবার্ষিকী পালন করছে৷ মহারাজা বীর বিক্রম ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার৷ তাঁর রাজত্বকালে ত্রিপুরা শিক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে প্রভুত উন্নতি লাভ করেছিল৷ তিনি রাজ্যে শিক্ষার প্রসারে তৎকালীন সময়ে ত্রিপুরায় কলেজ স্থাপন করেছিলেন৷ তিনি বলেন, জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রতি অনুযায়ী নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আগরতলা বিমানবন্দর মহারাজার নামে নামাকরণ করা হয়েছে৷

উপমুখ্যমন্ত্রী শ্রীদেববর্মা আরও বলেন, ত্রিপুরার রাজাদের একটা অন্যতম বৈশিষ্ট ছিল যে তারা আত্মপ্রচার বিমুখ ছিলেন৷ কারণ তাঁরা জানতেন ইতিহাসে থাকতে হলে মানুষের হৃদয়ে নাম লিখতে হবে৷ তিনি ত্রিপুরার রাজপরিবারের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের সুুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাকে খব ভালবাসতেন৷ তিনি সাঁতবার রাজ্যে এসেছিলেন৷ ত্রিপুরার রাজ পরিবারের পক্ষ থেকে তাঁকে ভারত ভাষ্কর উপাধিতে ভূষিত করা হয়েছিল৷ এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ একসময়ে শান্তিনিকেতনে বলেছিলেন এই ভারত ভাষ্কর উপাধি তাঁর কাছে অন্যান্য উপাধির চেয়ে অন্যতম৷ তিনি রাজন্য ঐতিহ্য ও সংস্ক’তি রক্ষায় এই ধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান৷
এই আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হিমাচল প্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কূলদীপ চাঁন অগীহোত্রী৷ এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরের আই এম এ এস আই ফাউণ্ডেশনের এল সোমী রায় ও তথ্য সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিবেগ এর সভাপতি ড. শৌভিক দেববর্মা৷ অনুষ্ঠানে বিধায়ক ড. অতুল দেববর্মা, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিশিষ্ট চিকিৎসক ডা. অশোক সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে আলোচনা সভায় ’হোয়াই সাইন্স এণ্ড ফিলোসফি হেড নো কনফ্লিক্ট ইন এনসিয়ান্ট ইণ্ডিয়া- আনটোল্ড এ’পেক্ট অফ ইণ্ডিয়ান সিভিলাইজেশান’ বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে হিমাচল প্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কূলদীপ চাঁন অগীহোত্রী বলেন, এক সময় সারা বিশ্বে ভারতবর্ষের প্রচলিত ’ান বি’ানে খ্যাতি ছিল৷ কিন্তু কোন এক সময়ে এই ’ান বি’ানের এই প্রাচুর্যতা হারিয়ে গিয়েছিল৷ হারিয়ে যাওয়া এই প্রচলিত ’ান বি’ানকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে৷ নব প্রজন্মের কাছে এই মৌলিক চিন্তাধারা বিকশিত করতে হবে৷

তিনি বলেন, প্রচলিত ’ান বি’ানের এই মৌলিক চিন্তাধারাকে আধুনিক বি’ানের সাথে তালমিলিয়ে চলতে হবে৷ প্রচলিত ’ান বি’ান ও আধুনিক বি’ানের মধ্যে যে সেতুবন্ধনটি ভেঙ্গে গেছে সেটিকে আবার পুনরুজ্জীবিত করতে হবে৷ আই এম এ এস আই ফাউণ্ডেশনের এল সোমী রায় ঊনবিংশ শতকে ত্রিপুরা ও মণিপুরের রাজপরিবারের মধ্যে সুুসম্পর্ক ও সংস্ক’তি আদান প্রদানের উপর আলোচনা করেন৷ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস৷ এছাড়াও বক্তব্য রাখেন ত্রিবেগ এর সভাপতি ড. শৌভিক দেববর্মা৷

অনুষ্ঠানে ড. কূলদীপ চাঁন অগীহোত্রী এবং এল সোমী রায়কে উদ্যোক্তাদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা তাঁদের হাতে মারক উপহার তুলেদেন৷ অনুষ্ঠানের শুরুতে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ উপস্থিত অন্যান্য অতিথিগণ মহারাজা বীর বিক্রম কিশোর দেববর্মণ মাণিক্য বাহাদুর-এর প্রতিক’তিতে পুপার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা ’াপন করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top