News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট শনিবার, ভাগ্য নির্ধারণ ৯৯৪টি আসনে ২,৪৩৮ জন প্রার্থীর
Image

ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট শনিবার, ভাগ্য নির্ধারণ ৯৯৪টি আসনে ২,৪৩৮ জন প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ আগামীকাল ত্রিপুরায় অনুষ্ঠিত হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন৷ বিজেপি গ্রাম পঞ্চায়েতে ৫,২৭৮টি, পঞ্চায়েত সমিতিতে ৩৩৭টি এবং জেলা পরিষদে ৩৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে৷ আগামীকাল ত্রিস্তরীয় পঞ্চায়েতে ৯৯৪টি আসনে অনুষ্ঠেয় নির্বাচনে ২,৪৩৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে৷ গণনা হবে ৩১ জুলাই৷ এদিকে, আজ সন্ধের মধ্যেই ভোট কর্মীরা ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছেন৷


ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরায় উন্মাদনা রয়েছে৷ সমস্ত রাজনৈতিক দল নিজ নিজ এলাকায় প্রচার করেছেন৷ তবে, ত্রিস্তরীয় পঞ্চায়েতে সমস্ত আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি৷ কেবলমাত্র শাসক দল বিজেপি সব আসনে প্রার্থী দিয়েছে৷ তেমনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বহু আসনে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন দল৷


ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে ৬,১১১টি, পঞ্চায়েত সমিতিতে ৪১৯টি এবং জেলা পরিষদে ১১৬টি আসন রয়েছে৷ তার মধ্যে গ্রাম পঞ্চায়েতে ৮৩৩টি, পঞ্চায়েত সমিতিতে ৮২টি এবং জেলা পরিষদের ৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে৷ তাতে দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থীরা ৮৫৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন৷


শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনার জিকে রাও জানিয়েছেন, ত্রিস্তরীয় পঞ্চায়েতে ১,৮৪৮টি বুথে ভোট গ্রহণ করা হবে৷ তিনি বলেন, এই নির্বাচনে বিজেপি প্রার্থীরা সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ সে-ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতে ৮৩৩টি আসনে সিপিএম-এর ৩৯৩ জন, কংগ্রেসের ৬১২ জন, আইপিএফটির ৩৭ জন, সিপিআই-এর ৪ জন, নির্দল ৯১ জন এবং অন্যান্য ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন৷ ফলে, বিজেপি-র ৮৩৩ জন প্রার্থী মিলিয়ে গ্রাম পঞ্চায়েতে মোট প্রার্থী ২,০০৯ জন৷

সাথে তিনি বলেন, পঞ্চায়েত সমিতিতে ৮২টি আসনে সিপিএম-এর ৫৬ জন, কংগ্রেসের ৬০ জন, আইপিএফটি-র ২ জন, সিপিআই-এর ১ জন, নির্দল ১০ জন এবং অন্যান্য ১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন৷ ফলে, বিজেপি-র ৮২ জন প্রার্থী মিলিয়ে গ্রাম পঞ্চায়েতে মোট প্রার্থী ২১২ জন৷ এছাড়া, জেলা পরিষদে ৭৯টি আসনে সিপিএম-এর ৬৭ জন, কংগ্রেসের ৬৩ জন, আইপিএফটি-র ২ জন, ফরোয়ার্ড ব্লকের ৪ জন এবং নির্দল ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন৷ ফলে, বিজেপি-র ৭৯ জন প্রার্থী মিলিয়ে গ্রাম পঞ্চায়েতে মোট প্রার্থী ২১৭ জন৷ সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনে মোট প্রার্থী ২,৪৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, বলেন তিনি৷


জিকে রাও-এর কথায়, ভোট কর্মীরা আজ সন্ধের মধ্যেই বুথে বুথে পৌঁছে গিয়েছেন৷ এছাড়া, নিরাপত্তার দায়িত্বে টিএসআর, পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে৷ তিনি জানিয়েছেন, নির্বাচনে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীও বুথ ও স্ট্রংরুম ছাড়া অন্যত্র নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top