News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে দুটি কেন্দ্রীয় পরীক্ষা ইউনিট গঠন করল শিক্ষা দপ্তর
Image

রাজ্যে দুটি কেন্দ্রীয় পরীক্ষা ইউনিট গঠন করল শিক্ষা দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ রাজ্যে দুটি কেন্দ্রীয় পরীক্ষা ইউনিট গঠন করেছে রাজ্য শিক্ষা দফতর৷ গুণগত শিক্ষার লক্ষ্যে বুনিয়াদি এবং উচ্চ বুনিয়াদি স্তরে পৃথক কমিটি ওই ইউনিটগুলি পরিচালনা করবে৷ ওই ইউনিটগুলি পরীক্ষার প্রশ্ণপত্র তৈরির পাশাপাশি এসসিআরটি-র ওয়েবসাইটে আপলোড করবে৷ আগামী মাস থেকে ওই ইউনিটগুলি কাজ শুরু করবে বলে সূত্রের খবার৷


সূত্রের কথায়, বুনিয়াদি স্তরে কমিটি এসএসএ অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যের নেতৃত্বে এবং উচ্চ বুনিয়াদি স্তরে কমিটি উচ্চ শিক্ষা দফতরের সচিব অনিমেষ দেববর্মার নেতৃত্বে গঠিত হয়েছে৷ এছাড়াও একজন প্রধানশিক্ষক, একজন শিক্ষক বিজ্ঞান, হিউমিনিটিজ এবং কমার্সের জন্য, অ্যাসিস্ট্যান্ট ইউডিসি অথবা এলডিসি, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এবং এলডিসি রয়েছেন কমিটিতে৷


সূত্রের দাবি, ওই কমিটি সারা রাজ্যের বুনিয়াদি এবং উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি এবং নবম ও দশম শ্রেণির প্রশ্ণপত্র তৈরি করবে৷ প্রতি বছর দুবার ছাত্রছাত্রীদের মূল্যায়নে আগস্টের প্রথম সপ্তাহ এবং ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ স্থির করা হয়েছে৷ এছাড়া ষাণ্মাসিক পরীক্ষা সেপ্ঢেম্বরের তৃতীয় সপ্তাহে এবং বার্ষিক পরীক্ষা ফেব্রুয়ারির তৃতীয় অথবা মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে৷


সূত্রের খবর, শিক্ষা দফতর সারা রাজ্যের জন্য অভিন্ন পরীক্ষাসূচি চালু করতে চলেছে৷ তাছাড়া প্রশ্ণপত্রগুলো ইংরেজি এবং বাংলায় ছাপানো হবে৷ প্রসঙ্গত, তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৭৫টি এবং নবম ও দশম শ্রেণি পর্যন্ত ৩৬টি বিষয় রয়েছে৷ শিক্ষা দফতরের জনৈক আধিকারিকের দাবি, বুনিয়াদি স্তরে ৩.২০ লক্ষ এবং নবম শ্রেণিতে ৫৫ হাজার ও একাদশ শ্রেণিতে ৩৬ হাজার ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top