News Flash

  • Home
  • Uncategorized
  • সূর্যমণিনগরে ৪০০ কেভির সাবস্টেশনে সম্মতি কেন্দ্রের
Image

সূর্যমণিনগরে ৪০০ কেভির সাবস্টেশনে সম্মতি কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই ৷৷ সূর্যমণিনগরে ৪০০ কেভি সাবস্টেশনের প্রস্তাবে সম্মতি মিলেছে কেন্দ্রের৷ বিদ্যুৎ নিগমের সিএমডি ডঃ এম এস কেলে বুধবার সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি অথরিটির চেয়ারম্যান এবং বিদ্যুৎ মন্ত্রকের সচিবের সাথে বৈঠক করেছেন৷


আজ এক প্রেস বিবৃতিতে ডঃ কেলে বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর লাগাতর আবেদনে সাফল্য মিলেছে৷ কেন্দ্রীয় সরকার সূর্যমণিনগরে ৪০০ কেভি সাব স্টেশন স্থাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে৷ এখন ডোনার মন্ত্রককে ওই প্রস্তাবের প্রযুক্তিগত সম্ভাবনার খতিয়ে দেখে বিদ্যুৎ মন্ত্রক ছাড়পত্র দেবে৷


ডঃ কেলে আরও জানিয়েছেন, সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি অথরিটির চেয়ারম্যানের সাথে পিজিসিআইএলএর কাজে ধীরগতি এবং ট্রানজিট ক্যাম্পের প্রস্তাব ও বিশ্ব ব্যাঙ্কের প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে৷ তিনি আরও জানান, আগরতলা শহরে স্মাট মিটার প্রজেক্টের প্রস্তাব ন্যাশন্যাল স্মার্ট গ্রিড মিশন বিবেচনা করবে৷ তিনি জানান, সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি অথরিটির চেয়ারম্যান ট্রানজিট ক্যাম্পের কিছু স্থান পরিবর্তনে সম্মত হয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top